Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

১৮ বছর পর ঘরে ফিরল হারিয়ে যাওয়া শিশু

বহু জিজ্ঞাসা নিয়ে নতুন করে পরিবারকে ফিরে পেল কামিয়া৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১০:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১০:৩১

options
link
১৮ বছর পর ঘরে ফিরল হারিয়ে যাওয়া শিশু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোয়া যাওয়া শিশুকে অবশেষে সুস্থ স্বাভাবিক অবস্থায় পাওয়া গেল৷ কিন্তু শিশুটিকে যখন খুঁজে পাওয়া গেল তখন সে আর শিশু নেই৷ হয়ে উঠেছেন একজন পরিণত তরুণী৷ বয়স হয়ে গিয়েছে ১৮ বছর৷ অবশেষে ১৮ বছর পর ফ্লোরিডার পুলিশ হারিয়ে যাওয়া সদ্যোজাতর সন্ধান পেল৷ খোয়া যাওয়া শিশুর বর্তমান নাম কামিয়া মোবলে৷ গোটা বিষয়টি জানতে পেরে বেশ চমকেই রয়েছেন তিনি৷

কামিয়ার আসল পরিবারকে খবর দিয়েছে প্রশাসন৷ ১৮ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়ে স্বভাবতই ভীষণ খুশি তাঁর পরিবার৷ ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁকে খুঁজে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে জ্যাকসনোভিলের শেরিফ মাইক উইলিয়াম৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৮ বছর আগে সদ্যোজাতকে হাসপাতাল থেকে চুরি করার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ৫১ বছর বয়সি গ্লোরিয়া উইলিয়ামসকে সাউথ ক্যারলিনাকে থেকে গ্রেপ্তার করা হয়েছে৷

১৮ বছর পর নিজের পরিবারকে খুঁজে পেয়ে খুবই অবাক হয়ে রয়েছেন কামিয়া৷ বহু অজানা প্রশ্নের উত্তরই এখন খুঁজে বেড়াচ্ছেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.