Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬

কোয়ান্টিকোর সেটে দুর্ঘটনা, জখম প্রিয়াঙ্কা চোপড়া

হাসপাতালে ভর্তি করা হল অভিনেত্রীকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১৩:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১৩:১৬

options
link
কোয়ান্টিকোর সেটে দুর্ঘটনা, জখম প্রিয়াঙ্কা চোপড়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েদিন আগেই সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘পদ্মাবতী’-এর শুটিংয়ের সময় মৃত্যু হয় এক ব্যক্তির৷ কাজ চলাকালীন সেটের ভিতরেই এই ঘটনা ঘটে৷ এবার ‘কোয়ান্টিকো’-এর সেটে দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া৷

গত বৃহস্পতিবার শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে৷ জখম অবস্থায় প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও জানা গিয়েছে, জখম গুরুতর নয় প্রিয়াঙ্কার৷ প্রাথমিক চিকিৎসার পর প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়া হয়৷ আপাতত তিনি বাড়িতে রয়েছেন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘কোয়ান্টিকো’ টিমের এক সদস্য জানিয়েছেন, একটি স্টান্টের দৃশ্যে অভিনয় করার সময় হঠাৎ পা ফসকে পড়ে যান অভিনেত্রী। তাঁর মাথায় সামান্য আঘাত লাগে। তবে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর সবরকম পরীক্ষার পর চিকিৎসকরা ছেড়ে দেন। আগামী সপ্তাহে ফের কাজে যোগ দেবেন প্রিয়াঙ্কা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.