Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
সহকর্মীকে গুলি দিল্লির পুলিশ কনস্টেবলের

কথা কাটাকাটির জের, উত্তেজনার বশে সহকর্মীকে এলোপাথাড়ি গুলি দিল্লির পুলিশ কনস্টেবলের

বুকে গুলি নিয়ে ওই পুলিশকর্মী ভরতি এইমসে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২০, ০৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২০, ০৯:০২

options
link
কথা কাটাকাটির জের, উত্তেজনার বশে সহকর্মীকে এলোপাথাড়ি গুলি দিল্লির পুলিশ কনস্টেবলের zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য কথা কাটাকাটি, সেখান থেকে উত্তেজনা। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সহকর্মীর দিকে বন্দুক তাক করে সোজা গুলি চালিয়ে দিলেন এক পুলিশ কনস্টেবল। শুক্রবার রাতে উত্তরপূর্ব দিল্লির সিরামপুরী থানার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত পুলিশকর্মীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত পুলিশ কনস্টেবল।

শুক্রবার রাত তখন প্রায় সাড়ে দশটা। সিরামপুরী থানায় আমোদ বন্দনা নামে এক পুলিশকর্মী রাতের খাওয়া সারছিলেন। সেসময় ঘরে ঢোকেন তাঁরই সহকর্মী রবীন্দ্র এন। দুজনের মধ্যে সাধারণ কথাবার্তাই চলছিল। কোনও কারণে উভয়ের মধ্যে তর্ক বাঁধে। আর তারপরই মেজাজ হারিয়ে ফেলেন রবীন্দ্র। নিজের সার্ভিস রিভলবার বের করে আচমকাই আমোদের দিকে তাক করে গুলি চালিয়ে দেন। বুকে গুলি লাগে আমোদের। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বামী দয়ানন্দ হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে এইমসের ট্রমা সেন্টারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অবশেষে শাপমুক্তি, কাশ্মীরে স্থায়ী নাগরিকত্ব পেলেন ভিন রাজ্যের ২৫ হাজার নাগরিক]

শনিবার গোটা ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ আধিকারিক অমিত শর্মা জানিয়েছেন, স্রেফ উত্তেজনার বশে সহকর্মীকে গুলি করেছেন রবীন্দ্র নামে ওই পুলিশকর্মী। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। ঠিক কোন কথার ভিত্তিতে রবীন্দ্র আচমকা  এতটা উত্তেজিত হয়ে পড়লেন, কেনই বা সটান গুলি চালিয়ে দিলেন, এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এদিকে, এইমস সূত্রে খবর, জখম কনস্টেবল আমোদের অপারেশন হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। 

[আরও পড়ুন: সংক্রমণের মাঝেই শুরু প্রত্যাবর্তনের পালা, বিজেপি শাসিত রাজ্য ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.