Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

কুংফু আর বলিউডি মশলা নিয়ে আসছেন জ্যাকি চ্যান, দিশা পাটানিরা

দেখে নিন ছবিটির ট্রেলার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১৬:৫১

options
link
কুংফু আর বলিউডি মশলা নিয়ে আসছেন জ্যাকি চ্যান, দিশা পাটানিরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন পড়ে বড় পর্দায় ফিরছেন মার্শাল আর্ট মাস্টার ও অভিনেতা জ্যাকি চ্যান। কিন্তু বড় পর্দায় তাঁর এই প্রত্যাবর্তনে মিশেছে নতুন রং। বলিউডের রং। জ্যাকি চ্যানের নতুন ছবিতে কুংফুর পাশাপাশি দেখা যাবে বলিউডের ধামাকা অ্যাকশন এবং জাকজমকপূর্ণ চিত্রনাট্য। কিন্তু আচমকা বলিউডে জ্যাকি চ্যান আসলেন এবং অভিনয় করে দেশে ফিরে গেলেন, ঘটনাটি কিন্তু এমনটা নয়। জ্যাকি চ্যানের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ এবং দিশা পাটানি। চ্যান, দিশা এবং সোনু সুদের এই নতুন ছবি ‘কুংফু যোগা’ ছবিরই ট্রেলার মুক্তি পেল সম্প্রতি।

Untitled3

Advertisement

ঝা চকচকে প্রেক্ষাপট, দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স, মানুষ এবং জন্তুর লড়াই, সুন্দরী দিশা পাটানি এবং জ্যাকি চ্যানের বলিউডি ঢংয়ে নাচ – সব মিলিয়ে তাঁদের নতুন ছবি ট্রেলারেই বাজিমাত করেছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

কুংফু কিং জ্যাকি চ্যানের এই ছবিটি মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ। দেখে নিন ছবিটির ট্রেলার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.