Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
দুর্ঘটনা

বাইক নিয়ে ওভারটেক করতে গিয়েই বিপত্তি, গাড়ির চাকায় পিষে মৃত্যু ২ পুলিশকর্মীর

ঘাতক গাড়ির খোঁজে শুরু তল্লাশি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২০, ০৮:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২০, ০৮:৪৮

options
link
বাইক নিয়ে ওভারটেক করতে গিয়েই বিপত্তি, গাড়ির চাকায় পিষে মৃত্যু ২ পুলিশকর্মীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পথের বলি দুই পুলিশকর্মী। সোমবার গভীর রাতে ডিউটি সেরে ফেরার পথে কল্যাণী এক্সপ্রেসওয়েতে (Kalyani Expressway) একটি গাড়ির চাকায় পিষে মৃত্যু হয়েছে তাঁদের। খবর পেয়েই দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। সূত্রের খবর, ঘাতক গাড়ির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন মানিকলাল দত্ত। তিনি খড়দহ (Khardaha) থানায় কর্মরত। অপরজন তাঁর শ্যালক, তিনিও পুলিশকর্মী। সূত্রের খবর, সোমবার রাতে ডিউটি শেষে বাইকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন তাঁরা। বারাকপুরের কুণ্ডুবাড়ি মোড়ের কাছে পৌঁছতেই ঘটে বিপত্তি। সেখানে একটি বড়গাড়িকে ওভারটেক করতে গেলে সেটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে ওই পুলিশকর্মীদের বাইকের। তাঁরা ছিটকে পড়ে যান রাস্তায়। এরপরই বড় গাড়িটি পিষে দেয় মানিকবাবু ও তাঁর শ্যালককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুতে রেকর্ড, রাজ্যে মোট সংক্রমিত প্রায় ২৩ হাজার মানুষ]

দুর্ঘটনার বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহদুটি উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। ইতিমধ্যেই ঘাতক গাড়িটির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। প্রসঙ্গত, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার রাস্তার হাল অত্যন্ত খারাপ। খানাখন্দে ভরতি। যে কারণে প্রায়শই দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূ্র্ণ এমন একটি রাস্তার এই দশা নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। টনক নড়েনি তাঁদের।

[আরও পড়ুন: ৩ জামাইবাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, চারদিনের সন্তানকে নিয়ে পুলিশের দ্বারস্থ নাবালিকা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.