Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক তসলিমা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০১৭, ১৩:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০১৭, ১৩:৪৫

options
link
ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক তসলিমা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন৷ ‘লজ্জা’ ও ‘ফেরা’র লেখিকা শনিবার একের পর এক টুইট করে আক্রমণ করেন ট্রাম্পকে৷ ট্রাম্পও তাঁর পূর্বসূরীদের মতো মৌলবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে অভিযোগ ‘নির্বাসিত’-র লেখিকার৷

এদিন একটি টুইট করে তসলিমা বলেন, ‘ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না৷ খুব বেশি হলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বোমাবর্ষণ করবেন৷ এতে  আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে৷’

 

আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার দিনও ট্রাম্প কট্টরপন্থী ইসলামিক মৌলবাদীদের হুঁশিয়ারি দেওয়া থামাননি৷ পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, তাদের ছেড়ে দেওয়া হবে না৷ ইসলামিক সন্ত্রাসকে বিশ্ব থেকে মুছে দেওয়া হবে৷ মুখের বুলি নয়, তিনি কাজ করে দেখাবেন বলেও আশ্বাস দিয়েছেন ট্রাম্প৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.