Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
করোনা ভাইরাস

অব্যাহত রেকর্ড ভাঙার ধারা, দেশে একদিনে করোনা আক্রান্ত ২৮ হাজারের বেশি

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষে কাছাকাছি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২০, ১০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২০, ১০:০৯

options
link
অব্যাহত রেকর্ড ভাঙার ধারা, দেশে একদিনে করোনা আক্রান্ত ২৮ হাজারের বেশি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলক শুরু হওয়ার পর থেকেই দেশে করোনা সংক্রমণের রেকর্ড ভাঙার যে ধারা শুরু হয়েছিল, তা অব্যাহত থাকল রবিবারও। স্রেফ একদিনে দেশে নতুন করে COVID-19 আক্রান্ত হলেন ২৮ হাজারের বেশি মানুষ। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গেল সাড়ে ৮ লক্ষের কাছাকাছি। যা রীতিমতো উদ্বেগের। 

[আরও পড়ুন: কেরলে সোনা পাচার কাণ্ড, বেঙ্গালুরু থেকে NIA-এর হাতে ধৃত বিজয়ন ঘনিষ্ঠ স্বপ্না সুরেশ]

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৬৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে ৫ লক্ষ ৩৪ হাজার ৬২১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ৯২ হাজার ২৫৮ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ বেশি। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল। এর মধ্যে ব্রাজিলের তুলনায় ভারতের সংক্রমণের হার কিছুটা হলেও বেশি।

[আরও পড়ুন: যথেষ্ট নয় প্রেসক্রিপশন, এবার করোনার ওষুধ কিনতে লাগবে আধার কার্ড]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৫১ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২২ হাজার ৬৭৪ জনে। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ১ কোটি ১৫ লক্ষের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রায় প্রতিদিনই দু’লক্ষের বেশি মানুষের নতুন করে করোনা পরীক্ষা করা হচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.