সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুডেন্ট লোনের বিজ্ঞাপনের খরচ প্রায় ৩০ লক্ষ টাকা৷ অথচ সেই লোন পেল মাত্র ৩ জন ছাত্র৷ আপ সরকারের বিরুদ্ধে এবার এই অভিযোগ তুললেন প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদব৷
(ই-ওয়ালেটে প্রচুর টাকা? আয়কর হানা দিল বলে!)
প্রাক্তন ওই নেতার দাবি, তথ্য জানার অধিকার আইনেই উঠে এসেছে এই সত্যি৷ দিল্লি সরকারের কাগজপত্রই এ সম্পর্কে নিশ্চয়তা দিচ্ছে৷ সেখানে জানা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টুডেন্ট লোনের জন্য এই ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে আপ সরকারে৷ কিন্তু সেখানে রাজ্য সরকারের লোন পেয়েছে মাত্র তিনজন ছাত্র৷ বাকি যাঁরা পেয়েছেন তাঁরা সকলেই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের আওতাতেই লোন পেয়েছে৷ যোগেন্দ্রর আরও অভিযোগ, আপ সরকার নতুন ৫০০টি স্কুল করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে স্কুলের সংখ্যা বেড়েছে মাত্র ৪টি৷ আপ সরকার শিক্ষাখাতে বাজেট দ্বিগুণ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও স্বপ্ন দেখে যাবে বলে কটাক্ষ এই প্রাক্তন আপ নেতার৷
(আইএস জঙ্গি দমনে মোদির নেতৃত্বে এককাট্টা ভারত-ফ্রান্স)
যদিও যাদবের এই অভিযোগের উত্তরে মুখে কুলুপ এঁটেছে আপ সরকার৷ তবে পাঁচ রাজ্যে নির্বাচনের আগে যোগেন্দ্রর এই তথ্য যে আপকে খানিকটা বিপাকেই ফেলল, এমনটাই মত রাজনৈতিক মহলের৷
নয়া বিশ্ব রেকর্ড, একসঙ্গে জাতীয় সংগীত গাইলেন ৩.৫ লক্ষ মানুষ
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন