Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
সলমন খান

সমালোচনার পরোয়া নেই! গোড়ালি-জলে দাঁড়িয়ে ধানের চারা রোপনের ভিডিও শেয়ার করলেন সলমন

দেখুন সেই ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২০, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২০, ১৪:১৭

options
link
সমালোচনার পরোয়া নেই! গোড়ালি-জলে দাঁড়িয়ে ধানের চারা রোপনের ভিডিও শেয়ার করলেন সলমন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই সলমন খানের (Salman Khan) ক্ষেত-খামারি করার ছবি-ভিডিও সোশ্যাল দুনিয়ায় ঘুরছে। যার দরুণ নেটদুনিয়ায় সমালোচনার শিকারও কম হতে হয়নি ভাইজানকে। কিন্তু নিন্দুকদের থোড়াই পরোয়া করেন সলমন! সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে ফের ধানের চারা রোপনের ভিডিও প্রকাশ করলেন। ভক্তরা বলছেন, “এটাই হল ভাইজানের আসল রূপ, কোনওরকম সমালোচনায় কান না দিয়ে ফের স্বমহিমা দেখিয়ে দিলেন।”

Advertisement

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

কখনও ট্রাক্টর চালাচ্ছেন, তো আবার কখনও বা গোড়ালি জলে নেমে ​মাঠে নেমে কাদায় ধানের চারা রোপন করছেন। সম্প্রতি বলিউড ভাইজানের শেয়ার করা এক ভিডিওতেই বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুরের সঙ্গে ক্ষেতে নেমে কাজ করতে দেখা গেল তাঁকে। ধূসর রঙের টি-শার্ট, মাথায় টুপি, প্যান্ট গুটিয়ে একমনে ধানের চারা লাগাচ্ছেন। ভিডিওর আবহ সংগীতে, ‘সারে জাহা সে আচ্ছা’র সেই ধুন। কৃষিপ্রধান দেশে কৃষকরাই যে সম্বল, তাঁরাই মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার প্রাথমিক কাজটা করেন। আর সে কাজ যে কতখানি কষ্টকর, তা ব্যক্তিগতভাবে অনুভব করে তাঁদের সম্মান জানাতেই সম্ভবত সলমনের এই কাজ।

শুধু তাই নয়, ধানের চারা রোপন করে, ক্ষেতের জলে হাত ধুয়ে সেখানেই বিশ্রাম করতেও দেখা যায় বলিউড অভিনেতাকে। মাটির এত কাছাকাছি সলমন! চাষ করছেন, মাঠের ধার দিয়ে বয়ে চলা ছোট্ট জলাশয়ে কর্দমাক্ত হাত-পা, মুখ ধুচ্ছেন। এত সাদামাটা, সহজ সরলভাবে বোধহয় সলমনকে এর আগে কখনও দেখেননি ভক্তরা। তাই স্বাভাবিকবশতই সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা দাবানলের গতিতে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

[আরও পড়ুন: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পদার্পণ দীপিকার, জুটি বাঁধছেন ‘বাহুবলী’ স্টার প্রভাসের সঙ্গে]

পানভেলের ফার্মহাউজে সলমন যে একেবারে অন্য একটি মানুষ হয়ে উঠেছেন, এই ভিডিও দেখে সেকথাও বলছেন অনুরাগীরা। সংশ্লিষ্ট ভিডিও শেয়ার করে সলমন ক্যাপশনে লিখেছেন, “ধানের চারা রোপন করার কাজ শেষ।” প্রসঙ্গত, করোনা আবহে এইমূহূর্তে বড়পর্দায় আবির্ভাব না ঘটলেও লকডাউনের মধ্যে নানা কারণে শিরোনামে রয়েছেন সল্লু মিঞা। কখনও করোনা আবহে দুস্থদের পাশে দাঁড়িয়ে অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন তো কখনও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সমালোচনায় বিদ্ধ হয়েছে। সম্ভবত তারই প্রভাব পড়েছে সলমনের ক্ষেত-খামারি করার ভিডিও পোস্ট করাতেও। নেটিজেনরা দ্বিধাবিভক্ত ভাইজানকে নিয়ে। কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তো কেউ বা আবার কটাক্ষ করতেও ছাড়েননি। ক্ষুব্ধ নেটজনতার একাংশের মন্তব্য, “এবার কি কৃষকদেরও ভাতে মারবেন নাকি?”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Rice plantation done . .

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Farminggg

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

[আরও পড়ুন: সোনু সুদকে শ্রদ্ধার্ঘ্য, সহায় সম্বল দিয়ে অভিনেতার নামে দোকান খুললেন পরিযায়ী শ্রমিক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.