সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি দেখলেই চিনতে পারবেন৷ কিন্তু আসল নামটা বোধহয় খুব বেশি মানুষের জানা নেই৷ এই প্রজন্মের তো থাকার কথাও নয়৷ কিন্তু নয়ের দশকে টেলিভিশনের হাতে গোনা কয়েকটা চ্যানেল যাঁরা দেখতেন৷ তাঁদের কাছে ‘দেখ ভাই দেখ’ মানেই একরাশ নস্টালজিয়া৷ দুষ্টু অথচ মিষ্টি সেই বাড়ির নাদুস-নুদুস চাকর ‘করিমা’র কথা মনে আছে? নাম তাঁর দেবেন ভোজানি৷ পরে বহু সিরিয়াল কিংবা সিনেমায় দেখে থাকবেন তাঁকে৷ প্রায় সববারই হাসির মোড়কেই৷

কিন্তু সেই দেবেনই এই কাণ্ড ঘটিয়ে বসবেন কে জানত? বলিউডে কামব্যাক করেই পরিচালক হিসেবে বানিয়ে ফেলেছেন আস্ত একটি সিনেমা৷ নাম তার ‘কম্যান্ডো ২’৷ হ্যাঁ, ঠিক পড়ছেন৷ কমেডি এই অভিনেতাই বিদ্যুৎ জামওয়ালের এই অসাধারণ স্টান্টগুলি পরিচালনা করেছেন৷

নিজের স্টান্টের মাধ্যমে ‘কম্যান্ডো’তেই দর্শকদের চমকে দিয়েছিলেন বিদ্যুৎ৷ অভিনয়ের পাশাপাশি স্টান্ট পরিচালক হিসেবেও সুনাম রয়েছে তাঁর৷ আর দেবেনের পরিচালিত ছবিতে অ্যাকশনের সেই স্তর অন্যমাত্রায় নিয়ে যেতে চলেছেন তিনি৷ ট্রেলারেই তা স্পষ্ট৷ কিন্তু দেবেনের এই কামব্যাক স্টান্ট নিঃসন্দেহে বড় চমক৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন