Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

দেখা মিলল বিশ্বের প্রথম ‘থ্রি-ডি প্রিন্টেড’ বিমানের

বিশেষ এই বিমানটির নাম দেওয়া হয়েছে ‘থর’৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০১৬, ২০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০১৬, ২০:৪৫

options
link
দেখা মিলল বিশ্বের প্রথম ‘থ্রি-ডি প্রিন্টেড’ বিমানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে এর আগে অনেক কিছু তৈরি হয়েছে৷ তা বলে আস্ত একটা বিমান কি তৈরি হতে পারে? ভাবনাটা ছিল প্রযুক্তিবিদদের মনে৷অবশেষে বাস্তব হল ‘থ্রি-ডি প্রিন্টেড’ বিমানও৷  বিশেষ এই বিমানটির নাম দেওয়া হয়েছে ‘থর’৷

আকারে, প্রকৃতিতে কেমন এ বিমান? লম্বায় ১৩ ফুটের একটু কম৷ ওজন ২১ কিলোগ্রাম৷ এ বিমানে কোনও জানলা নেই৷ বার্লিনে আন্তর্জাতিক এরোস্পেস প্রদর্শনীতে দেখা মিলল এই বিশেষ মডেলের বিমানটির৷  এভিয়েশন বা উড়ান ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তারই একটি নমুনা মিলল এই থ্রি-ডি প্রিন্টেড বিমানে৷ এটি তো মডেল মাত্র৷ যাত্রী পরিষেবা দেওয়ার মতো একটি বিমান এভাবে তৈরি করা যায় কি না, চলছে সে ভাবনাও৷  ‘থর’ তৈরির দায়িত্ব ছিল যাঁদের উপর, তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই৷  থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তিকে কতখানি জনমুখী করে তোলা যায়, তারই পরীক্ষা করতে এই মডেল বিমানটি তৈরি করা হয়েছে বলেও জানান তাঁরা৷ প্রধান প্রযুক্তিবিদ গুন্নার হাসি সে ইঙ্গিত দিয়েই জানান, এই প্রযুক্তি সফল হলে এভিয়েশনের ছবিটাই ভবিষ্যতে বদলে যাবে৷ থরের উড়ানের আয়োজন তিনিই করেছিলেন৷ এবং, এ কাজের সাফল্যে তিনি সন্তুষ্ট৷ তাই আগামিদিনে এর সফল উড়ান নিয়েও তিনি আশাবাদী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

থরের ভবিষ্যৎ কী হবে, তার জন্য এখনও বেশ খানিকটা সময়ের অপেক্ষা৷  তবে প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্র ছিল থর-ই৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.