Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

শহরের জনবহুল এলাকায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন

আগুন লাগার কারণে এলাকার যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ০৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ০৬:২৬

options
link
শহরের জনবহুল এলাকায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে ফের আগুন লাগার ঘটনা ঘটল শহর কলকাতায়৷ পার্ক স্ট্রিট এলাকার কাছাকাছি শহরের অন্যতম ব্যস্ত ৪৪ নম্বর রফি আহমেদ কিদওয়াই রোডের একটি কাপড়ের গুদামে আগুন লাগে৷

(পর্নস্টারের সঙ্গে রবীন্দ্রনাথকে জড়িয়ে বিশ্রী রসিকতা নেটদুনিয়ায়)

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন৷ তাদের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনায় দুই ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে৷ আগুনে গোডাউনে মজুত জিনিসপত্রের ক্ষতিও হয়েছে৷ আগুন লাগার কারণে এলাকার যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(কলকাতা বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত ৮০ লক্ষ টাকা)

জনবহুল এলাকায় অবস্থিত পুরনো বাড়িটির গায়ে ঝুলছে অসংখ্য তার৷ পাশাপাশি বিল্ডিংয়ের ভিতরে কাঠের সিঁড়ি৷ তাই দমকল তৎপরতা না দেখালে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত বলেই মনে করা হচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.