Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কাশ্মীরে তুষারধসে চাপা পড়ল সেনা ছাউনি, মৃত্যু জওয়ানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভয়াবহ তুষারধস কাশ্মীরে৷ চাপা পড়ল সেনা ছাউনি৷ মৃত পাঁচ জওয়ান ও চার সাধারণ নাগরিক৷ নিখোঁজ বেশ কয়েকজন৷ জানা যাচ্ছে যে, জম্মু-কাশ্মীরের সোনমার্গে ভারী তুষারপাতের জেরে নেমে আসে তুষারধস৷ সেই ধসে সম্পূর্ণ চাপা পড়ে যায় সেনার একটি ক্যাম্প৷ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে সেনার উদ্ধারকারী দল৷ চলছে উদ্ধারকাজ৷ সূত্রের খবর, বেশ কয়েকজন সেনা … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/avalanche-hits-army-camp-in-kashmir-casualties-feared/pid/43781/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "কাশ্মীরে তুষারধসে চাপা পড়ল সেনা ছাউনি, মৃত্যু জওয়ানের"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২০, ১৫:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২০, ১৫:২৭

options
link
কাশ্মীরে তুষারধসে চাপা পড়ল সেনা ছাউনি, মৃত্যু জওয়ানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভয়াবহ তুষারধস কাশ্মীরে৷ চাপা পড়ল সেনা ছাউনি৷ মৃত পাঁচ জওয়ান ও চার সাধারণ নাগরিক৷ নিখোঁজ বেশ কয়েকজন৷ জানা যাচ্ছে যে, জম্মু-কাশ্মীরের সোনমার্গে ভারী তুষারপাতের জেরে নেমে আসে তুষারধস৷ সেই ধসে সম্পূর্ণ চাপা পড়ে যায় সেনার একটি ক্যাম্প৷ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে সেনার উদ্ধারকারী দল৷ চলছে উদ্ধারকাজ৷ সূত্রের খবর, বেশ কয়েকজন সেনা জওয়ান বরফের নিচে চাপা পড়ে আছেন বলে জানা যাচ্ছে৷

‘শীতকাল কষ্টের, তবু দেশের সুরক্ষাই সবার আগে’

গতবছর, মার্চ মাসে সিয়াচেন গ্লেসিয়েরে হওয়া এক তুষারধসে প্রাণ হারান লান্স নায়েক হনমনথাপ্পা সহ ১১ জওয়ানমছ’দিন বরফের প্রায় ২৫ ফুট নিচে চাপা পড়েছিলেন হনমনথাপ্পা।  জীবন ও মৃত্যুর সঙ্গে টানা লড়াইয়ের পর শহীদ হন তিনি৷ গত সোমবার থেকেই কাশ্মীরের পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠছিল। ক্রমাগত বরফ পড়ছিল কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে। এই অবস্থায় প্রহরায় থাকা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যে প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এমন প্রতিকূল পরিস্থিতির তোয়াক্কা না করেই সদাজাগ্রত প্রহরীর ভূমিকা পালন করে চলেছিলেন তাঁরা। তাঁদের সুবিধার জন্য কেন্দ্রের পক্ষ থেকেও বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছে। ক্রমাগত তাঁদের জন্য পাঠানো হচ্ছিল কেরোসিন, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। যদিও এতেই সব সমস্যার সমাধান মিলছিল না৷ কিন্তু জওয়ানরাও দমে যাওয়ার পাত্র নয়। নিজেদের দায়িত্ব থেকে এতটুকুও সরে আসেননি তাঁরা। তুষারপাত অগ্রাহ্য করেই কর্তব্যে অবিচল ছিলেন। তবে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই গিয়েছিল। বুধবার সেরকমই দুর্ঘটনার কবলে পড়লেন জওয়ানরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘাতক বুলেট থেকে জওয়ানদের বাঁচাতে আসছে আধুনিক হেলমেট

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.