Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বোকা বানাচ্ছে সরকার, ভোটে লড়ে জবাব দেবেন ৯৫ বছরের বৃদ্ধা

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই সংবিধানসম্মতভাবে দুর্নীতির মোকাবিলা করছেন তিনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ০৯:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ০৯:০৩

options
link
বোকা বানাচ্ছে সরকার, ভোটে লড়ে জবাব দেবেন ৯৫ বছরের বৃদ্ধা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স স্রেফ সংখ্যামাত্র৷ সে কথা তিনি নিজে ভালই জানেন৷ এবার বোঝাচ্ছেন গোটা দেশকেই৷ সরকারি অপশাসনের জবাব দিতে তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৫ বছরের জল দেবী৷

এবার ডাকঘরেও মিলবে পাসপোর্ট

উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে খেরাগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ নির্দল প্রার্থী হিসেবেই তাঁর এই লড়াই৷ যে বয়সে মানুষ সবকিছুতে আগ্রহ হারিয়ে ফেলেন, সে বয়সে দাঁড়িয়েও তিনি রাজনীতিতে তুমুল উৎসাহী৷ অবশ্য স্রেফ রাজনীতির খাতিরেই রাজনীতি করা নয়৷ হাতের লাঠি শক্ত করে বৃদ্ধা বলছেন, তাঁর লড়াই দুর্নীতির বিরুদ্ধে৷ সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সরকার৷ আর তার জবাব দিতে তাঁর হাতের লাঠিই যথেষ্ঠ৷ দরকার হলে তা তিনি চালাতেও পারেন, হুঁশিয়ারি বৃদ্ধার৷ তবে আপতত সে সব কিছুই করছেন না৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই সংবিধানসম্মতভাবে দুর্নীতির মোকাবিলা করছেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার সিলেবাসে ঢুকছে মোদির নোট বাতিলের সিদ্ধান্ত

এর আগে জেলা পঞ্চায়েত ভোটেও লড়াই করেছিলেন তিনি৷ জয়ও হাসিল করেছিলেন৷ যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাতে বদ্ধপরিকর বৃদ্ধা৷ পরে তাঁর কাজ তুলে দেবেন সন্তানের হাতে৷ রাজনীতির ময়দানে প্যাঁচ পয়জারে তিনি কতটা লড়াই করতে পারবেন, সে তো পরের কথা৷ তবে বয়সকে তুচ্ছ করে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহস তিনি দেখিয়েছেন, তাকেই কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.