Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
করোনা

ভাঙল অতীতের সব রেকর্ড, দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৭ হাজারেও বেশি

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫ লক্ষেরও বেশি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২০, ০৯:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২০, ০৯:৫২

options
link
ভাঙল অতীতের সব রেকর্ড, দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৭ হাজারেও বেশি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যায় নয়া রেকর্ড। আনলক শুরু হওয়ার পর থেকেই দেশে লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে COVID-19 সংক্রমণ। সেই ধারা এখনও অব্যাহত। একদিনেই নতুন করে আক্রান্ত হলেন ৫৭ হাজারের বেশি মানুষ। ফলে মোট আক্রান্ত প্রায় ১৭ লক্ষ। তবে, আক্রান্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত প্রায় ১১ লক্ষ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭ হাজার ১১৭ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জন। এদের মধ্যে ১০ লক্ষ ৯৪ হাজার ৩৩৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৫ লক্ষ ৬৫ হাজার ১০৩ জন। এই নিয়ে টানা তিনদিন ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে থাকলেও প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: ভাঁড়ারে টান, আয় বাড়াতে শুটিংয়ের জন্য স্টেশন ভাড়া দিতে চায় রেল]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৬৪ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৬ হাজার ৫১১ জনে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে। এদিকে এখনও পর্যন্ত প্রায় এক কোটি ৯৩ লক্ষ মানুষের করোনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ৫ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.