Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রাস্তায় নতুন ২৫০ সরকারি বাস, ঘোষণা শুভেন্দুর

চলতি বছরেই রাস্তায় নামছে আরও ২৫০ টি নতুন সরকারি বাস৷ পাঁচটি সরকারি নিগম সিটিসি, সিএসটিসি, ডব্লুবিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটিসি এই বাসগুলো পাবে৷ সোমবার পরিবহণ ভবনে একথা জানান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৬, ১০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৬, ১০:২৫

options
link
রাস্তায় নতুন ২৫০ সরকারি বাস, ঘোষণা শুভেন্দুর zoom

স্টাফ রিপোর্টার: চলতি বছরেই রাস্তায় নামছে আরও ২৫০ টি নতুন সরকারি বাস৷ পাঁচটি সরকারি নিগম সিটিসি, সিএসটিসি, ডব্লুবিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটিসি এই বাসগুলো পাবে৷ সোমবার পরিবহণ ভবনে একথা জানান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, “আরও নতুন ২৫০ টি সরকারি বাস নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ পাঁচটি সরকারি নিগমকেই সেই বাস বণ্টন করে দেওয়া হবে৷” পরিবহণ দফতরসূত্রে খবর, যে ২৫০টি নতুন বাস আসছে, সেগুলো মূলত নন-এসি হবে৷ তবে খান ১৫ এসি বাস থাকবে৷ পরিবহণ দফতরসূত্রে খবর, সিটিসি পেতে পারে ৮০-১০০টি বাস, ডব্লুবিএসটিসি ৩০ টি, সিএসটিসি ৩০টি৷

যেহেতু জেএনএনইউআরএম প্রকল্পের অধিকাংশ বাস পেয়েছে সিএসটিসি সেই কারণে এই নিগমকে একটু কম বাস দেওয়া হবে৷ বাকি বাস বন্টন হবে এসবিএসটিসি এবং এনবিএসটিসিতে৷ প্রতি বাসেই থাকবে সিসিটিভি, প্যানিক বটম৷ নন-এসি বাসের দাম হবে ৩০ লক্ষ টাকার কাছাকাছি৷ রাজ্য সরকারের তরফেই পুরো টাকা দেওয়া হবে৷ ইতিমধ্যেই ফাইল অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷ শীঘ্রই তার ছাড়পত্র চলে আসবে৷ যাত্রী ভোগান্তি কাটাতে সরকার নিগমগুলোকে ঢেলে সাজানোর উপর জোর দিয়েছেন নতুন পরিবহণমন্ত্রী৷ রাজ্যজুড়ে তাই সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করে সাধারণ মানুষকে আরও ভাল পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ নানা ছুতোয় বেসরকারি বাস, ট্যাক্সি মালিকরা ধর্মঘট ডাকলে যাতে যাত্রীরা সমস্যায় না পড়েন, তাই সরকারি পরিবহণকে আরও শক্তিশালী করার দিকে নজর দেওয়া হয়েছে৷ প্রতি নিগমের আধিকারিকদের নিয়ে এবিষয়ে একাধিক বৈঠকও করেছেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.