Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
বাড়ি ফিরলেন ফুয়াদ হালিম

অবশেষে রোগমুক্তি, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সিপিএম নেতা ডাঃ ফুয়াদ হালিম

ফুসফুসের সংক্রমণ নিয়ে আইসিইউ'তে ভরতি ছিলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২০, ১৮:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২০, ১৮:৫৯

options
link
অবশেষে রোগমুক্তি, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সিপিএম নেতা ডাঃ ফুয়াদ হালিম zoom

বুদ্ধদেব সেনগুপ্ত: অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সিপিএম নেতা তথা জনপ্রিয় চিকিৎসক ফুয়াদ হালিম (Dr.Fuad Halim)। রবিবার বিকেলে তাঁকে মধ্য কলকাতার বেসরকারি হাসপাতাল ছেড়ে দেওয়া হয়েছে। স্বস্তি তাঁর পরিবার এবং অনুরাগী মহলে। বিশেষত ডাঃ ফুয়াদ হালিমের কাছে যাঁরা নিয়মিত চিকিৎসার জন্য যান, তিনি বাড়ি ফেরায় ভরসা পেয়েছেন তাঁরা সকলে।

করোনা আবহে এক মুহূর্তও ছুটি নেননি। সংকটকালে মানুষের চিকিৎসায় আরও বেশি করে নিজেকে নিয়োজিত করেছিলেন সিপিএম নেতা ডাক্তার ফুয়াদ হালিম। এমন আর্থিক টানাটানির মতো সময়েও তাঁর সংস্থায় সবচেয়ে কম খরচে ডায়ালিসিস চালিয়ে যাওয়াটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন জনপ্রিয় এই চিকিৎসক। দুঃসময়ে তিনিই হয়ে উঠেছিলেন সব শ্রেণির মানুষের কাছে ১০০ শতাংশ নির্ভরযোগ্য ব্যক্তি। গত ২১ জুলাই থেকে নিজেই অসুস্থ হয়ে পড়েন ডাক্তারবাবু। প্রথম দু’দিন হোম আইসোলেশনে ছিলেন। এরপর শ্বাসকষ্ট বাড়তে থাকায় ভরতি হন মধ্য কলকাতার বেসরকারি হাসপাতালে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা, প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে বাজারে এল বেঙ্গল কেমিক্যালসের তৈরি স্যানিটাইজার]

হাসপাতালে তাঁর দু’বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেও তৃতীয়বার তা পজিটিভ আসে। শ্বাসকষ্টও কমছিল না, ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। তাই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। সেসময় তাঁর শারীরিক পরিস্থিতি বেশ উদ্বেগের ছিল। চিন্তিত হয়ে পড়ে পরিবার। স্ত্রী সাইমা হালিম নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান। তবে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে ওঠেন ফুয়াদ হালিম। শনিবার হাসপাতাল থেকেই ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেন, আগের মতো এখনও তাঁর সংস্থায় ডায়ালিসিস চলবে সেই স্বল্পমূল্যেই। এর কোনও ব্যতিক্রম হবে না। তাঁর এই পোস্টই বুঝিয়ে দিয়েছিল, ফের কাজে ফিরছেন জনপ্রিয় চিকিৎসক।

[আরও পড়ুন: কলকাতায় ফের করোনার বলি ডাক্তার, নার্সিংহোমের ১৬ লক্ষ টাকা বিল মিটিয়ে নিঃস্ব পরিবার]

এরপর রবিবার সকালে ফুয়াদ হালিমের যাবতীয় শারীরিক পরীক্ষা হয়। ফুসফুসের সংক্রমণ কমেছে। উদ্বেগ কেটেছে। তাই চিকিৎসকরা তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বিকেলে হাসপাতাল থেকে নিজের বাড়ি ফেরেন সিপিএম নেতা। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত কয়েকদিন বিশ্রামে থাকবেন ফুয়াদ হালিম। অন্যদিকে, করোনা আক্রান্ত সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তী শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর মেয়ে অভিনেত্রী উষসী, বাড়ির পরিচারিকা ও গাড়িচালকের করোনা রিপোর্ট নেগেটিভ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.