Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

২০০০ টাকার নোট ফটোকপি করে পুলিশে জালে দুই ব্যক্তি

বাজারে রীতিমতো চালানো হচ্ছে এই জাল ২০০০ টাকার নোট!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ০৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০১৭, ০৬:০৩

options
link
২০০০ টাকার নোট ফটোকপি করে পুলিশে জালে দুই ব্যক্তি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ২০০০ টাকার নোট জাল করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই ব্যক্তি। নতুন ২০০০ টাকার নোটের রঙিন ফোটকপি করে বাজারে চালানোর অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। মুম্বইয়ের এই দুই জাল নোটচক্রীকে ফটোকপি মেশিন এবং স্ক্যানার-সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

জেরায় দুই অভিযুক্ত রাজেন্দ্র তাখভলে এবং চেতন পাতিল স্বীকার করে নিয়েছে যে তারা নতুন ২০০০ টাকার নোট ফটোকপি করে জাল করত। আর সেই টাকায় তারা বিয়ার বারে ব্যবহার করত বলেও জানিয়েছে তারা। ইতিমধ্যে ২০০০ টাকার নোটের ৪০টি ফটোকপি বাজারে চালিয়েছে বলেও পুলিশকে জানিয়েছে রাজেন্দ্র এবং চেতন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ফটোকপি মেশিন, সাদা কাগজ এবং ৩০টি ২০০০ টাকার নোটের জাল কপি উদ্ধার করে পুলিশ।

মুম্বইয়ের এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইপি ৪৮৯ (এ), (বি) এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

(সন্ন্যাসিনীর বাড়ি থেকে উদ্ধার ২৪টি সোনার বার, কোটি টাকা)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.