Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
ধর্ষণ

ছাত্রীর সঙ্গে সহবাসের পর যোগাযোগ বন্ধের অভিযোগ, কাঠগড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

তরুণীর অভিযোগেরর ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২০, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২০, ২০:২০

options
link
ছাত্রীর সঙ্গে সহবাসের পর যোগাযোগ বন্ধের অভিযোগ, কাঠগড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক zoom
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিষয়টি জানিয়ে যাদবপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী আদতে বীরভূমের (Birbhum) বাসিন্দা। পড়াশোনার কারণে ২০১৮ সাল থেকে কলকাতায় (Kolkata) রয়েছেন তিনি। নির্যাতিতার বক্তব্য অনুযায়ী, ২০১৮ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের সঙ্গে পরিচয় হয় তাঁর। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেন অভিযুক্ত। অভিযোগ, চলতি বছরের শুরু থেকে আচমকা ওই ব্যক্তির আচরণের পরিবর্ত ঘটতে থাকে। এরপর মার্চ থেকে তরুণীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেন ওই অধ্যাপক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: যাত্রী অমিল, ৭ দিনের মধ্যেই বাড়তি ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত ট্যাক্সি সংগঠনের]

জানা গিয়েছে, এরপর ওই পড়ুয়া একাধিকভাবে চেষ্টা করেও যোগাযোগ রাখতে রাজি হননি অধ্যাপক। সেই কারণেই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। বৃহস্পতিবার গভীর রাতে অভিযোগ দায়েরের পরই গ্রেপ্তার করা হয়েছে ওই অধ্যাপককে। অভিযুক্তকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: এবার তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে রাজ্য, বাঙ্গুরে ডেডিকেটেড কোভিড বেডের ব্যবস্থা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.