Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
আমফান

আমফানের ত্রাণে ‘দুর্নীতি’, এবার মুখ্যমন্ত্রীর নজরে প্রশাসনিক আধিকারিকরা

শাসকদলের নেতা-কর্মীদের পাশাপাশি ত্রাণে দুর্নীতিতে নাম জড়িয়েছিল প্রশাসনিক আধিকারিকদেরও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২০, ১৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২০, ১৩:৪৬

options
link
আমফানের ত্রাণে ‘দুর্নীতি’, এবার মুখ্যমন্ত্রীর নজরে প্রশাসনিক আধিকারিকরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমফানের (Amphan) ত্রাণে দুর্নীতিতে বারবার নাম জড়িয়েছে শাসকদলের নেতা-কর্মীদের। সেইসঙ্গে প্রশাসনিক আধিকারিকদের দিকেও আঙুল উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার বিডিও, এসডিও ও এডিএমদের উপর নজরদারির সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

জানা গিয়েছে, বিডিও, এসডিও ও এডিএমদের প্রতিদিনের কাজের খতিয়ান আসবে নবান্নে। সেগুলি দেখবেন মুখ্যমন্ত্রী। তাতে কোনও গড়মিল থাকলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। কারণ, বিরোধীদের মতোই দুর্নীতির পিছনে প্রশাসনিক আধিকারিকদের যোগ করেছে বলেও অভিযোগ করেছিলেন ক্ষতিগ্রস্তরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পরিকাঠামো থাকলেও বালিতে বন্ধ ৩টি হাসপাতাল, চিকিৎসা চালুর দাবিতে সরব বিধায়ক]

প্রসঙ্গত, আমফানের ত্রাণ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। কোথাও ক্ষতিগ্রস্তরা প্রাপ্যের তুলনায় কম ক্ষতিপূরণ পেয়েছেন। কোথাও আবার তাঁদের প্রাপ্তির ভাঁড়ার শূন্য। সেই কারণেই দ্বিতীয় দফায় ক্ষতিপূরণের আবেদনের সুযোগ দিয়েছল রাজ্য সরকার। ৬ ও ৭ আগস্ট স্থানীয় SDO বা BDO অফিসে আবেদন জমা দেওয়ার দিন ধার্য হয়েছিল। আর এই দু’‌দিনেই পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও দুই ২৪ পরগনা–এই ছয় জেলা মিলিয়ে ৫ লক্ষ ৬০ হাজার আবেদন জমা পড়েছে। জানানো হয়েছে, তালিকার আপাদমস্তক খতিয়ে দেখে তবেই তা ১৪ আগস্ট জেলাশাসকের দপ্তর, বিডিও এবং পুর অফিসে প্রকাশ করা হবে। ঝাড়াই বাছাই করে চূড়ান্ত তালিকা ১৯ আগস্ট “এগিয়ে বাংলা” ওয়েবসাইটেও দেওয়া হবে।

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্তার হুমকি! বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের তরুণীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.