Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বনশালিকে জুতো মারলে ১০ হাজার টাকা ইনাম ঘোষণা বিজেপি নেতার

শিল্পী কলাকুশলীরা পরিচালকের পাশে দাঁড়িয়েই নিন্দা করেছেন হেনস্তার৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০১৭, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০১৭, ১৫:০৮

options
link
বনশালিকে জুতো মারলে ১০ হাজার টাকা ইনাম ঘোষণা বিজেপি নেতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু করনি সেনাতে রক্ষে নেই, বিজেপি দোসর৷ এবার পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে আসরে নামলেন বিজেপি নেতা অখিলেশ খাণ্ডেলওয়াল৷ যে কেউ বনশালিকে জুতো মারলে তাঁকে ১০,০০০ টাকা ইনাম দেওয়া হবে বলে ঘোষণা করলেন বিজেপি নেতা৷

বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি

‘পদ্মাবতী’ ছবি নিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে৷ ক’দিন আগেই ছবির শুটিং চলাকালীন জয়পুরে হেনস্তার মুখে পড়েন পরিচালক৷ করনি সেনার দাবি, ছবিতে বিকৃত করা হয়েছে রানি পদ্মাবতীর চরিত্র৷ ইতিহাস বিকৃতির অভিযোগে সরব অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলিও৷ যদিও পরিচালক জানিয়েছেন৷ ছবিতে কোনওরকম তথ্য বিকৃতি হচ্ছে না৷ করনি সেনাকে এ ব্যাপারে আশ্বাসও দেওয়া হয়েছে৷ বলিপাড়ায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে৷ শিল্পী কলাকুশলীরা পরিচালকের পাশে দাঁড়িয়েই নিন্দা করেছেন হেনস্তার৷ তবে এবার ঘটনা মোড় নিল অন্যদিকে৷ কেননা এবার  এই ঘটনায় নাম জড়াল শাসকদলেরও৷ মধ্যপ্রদেশের বিজেপি নেতা এতটাই ক্ষিপ্ত যে, তিনি জানিয়েছেন, কেউ বনশালিকে জুতো মারলে তাঁকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে৷ তাঁর দাবি, পরিচালক ইতিহাসকে খারাপভাবে দেখাচ্ছেন৷ তাই এ সময় চুপ করে বসে থাকার নয়৷ এ ধরনের পুরস্কার ঘোষণা করার জন্য তাঁর তাই কোনও অনুতাপ নেই বলেও সাফ জানিয়েছেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.