শাহাজাদ হোসেন, ফরাক্কা: বাড়িতে বোমা বাঁধতে গিয়ে হওয়া বিস্ফোরণের মৃত্যু হল বাবা ও চার বছরের ছেলের। বোমার আঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদও। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ (samserganj) থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের মহিসাস্থলীতে। মৃত ওই ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪০)। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিসাস্থলী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির দীর্ঘদিন ধরেই স্থানীয় এলাকায় বোমা সরবরাহের কাজ করত। শনিবার সন্ধ্যায় প্রতিদিনের অভ্যেস মতো বাড়ির এককোণে বোমা বাঁধার কাজ করছিল। সেসময় আচমকা বিস্ফোরণ (explosion) হয়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর জখম অবস্থায় তার ছেলেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারও। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।
[আরও পড়ুন: চোর সন্দেহে নাবালককে লোহার শিকল দিয়ে বেধড়ক মার, নাম জড়াল তৃণমূল নেতার ]
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই বোমা তৈরির কাজ করত। শনিবার সে যখন বোমা তৈরি করছিল তখনই বিস্ফোরণ হয়। এর জেরে ওই ব্যক্তি ও তার চার বছরের ছেলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এখনও তদন্ত চলছে। তা শেষ হলেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
[আরও পড়ুন: জেল মুক্তি পাওয়ার আগেই ফের গ্রেপ্তার আরামবাগ টিভির সম্পাদক সফিকুল]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন