Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ভিনগ্রহে প্রাণের খোঁজ পেতে আরও একধাপ এগোল নাসা

মঙ্গল গ্রহে বিশাল মহাসাগর অছে বলেও বিশ্বাস তাঁদের৷ তাই সেখানে প্রাণের সন্ধান মিলতে পারে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ০৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ০৮:০৮

options
link
ভিনগ্রহে প্রাণের খোঁজ পেতে আরও একধাপ এগোল নাসা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা কি একা? পৃথিবী ছাড়া কি মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাবড় তাবড় বিজ্ঞানীরা৷ খরচ হচ্ছে অজস্র অর্থ৷ মাঝেমধ্যেই ভিনগ্রহীদের দেখা গিয়েছে বলে শোনা যায়৷ তবে প্রমাণের অভাবে সমস্তটাই রহস্যে আবৃত৷

তবে মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব খোঁজার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা৷ এমন একটি পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যার দ্বারা আরও সহজ হয়ে উঠবে ভিনগ্রহে প্রাণের সন্ধান৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার জেনে নেওয়া যাক কী সেই পদ্ধতি? প্রাণ সৃষ্টির মূল উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড৷ ওই অ্যাসিড বিশ্লেষণ করে প্রাণের সন্ধান পাওয়া খুব সহজ৷ তাই নাসা এবার কেপিলারি ইলেক্ট্রোফরেসিস নামে এক পদ্ধতির দ্বারা অ্যামিনো অ্যাসিড বিশ্লেষণ করছে৷ পৃথিবীতে ছিটকে আশা গ্রহাণুতে অনেক সময় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়৷ ওই অ্যাসিড পরীক্ষা করে জৈব উপাদান খুঁজে বের করতে তৈরি মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রটি৷

জেসিকা ক্রেমর নামের নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরিতে কর্মরত এক বিজ্ঞানী জানিয়েছেন যে, কেপিলারি ইলেক্ট্রোফরেসিসের মাধ্যমে পৃথিবীর সমুদ্রগর্ভে পরীক্ষা নিরীক্ষা চলছে৷ মঙ্গল গ্রহে জলের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা৷ মঙ্গল গ্রহে বিশাল মহাসাগর অছে বলেও বিশ্বাস তাঁদের৷ তাই সেখানে প্রাণের সন্ধান মিলতে পারে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা৷

সামনে থেকে দেখার মাশুল, বাঘের থাবায় প্রাণ গেল ব্যক্তির

শাহরুখ নয়, এবার আব্রামের সাক্ষাৎকারেই মজল নেটদুনিয়া

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.