Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Maharashtra

মহারাষ্ট্রের পালঘরে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত এক

এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২০, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২০, ২০:৩৩

options
link
মহারাষ্ট্রের পালঘরে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত এক zoom
ছবি: প্রতীকী

‌সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ ফের বয়লার বিস্ফোরণ। এবার কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর। তারাপুর ইন্ড্রাস্টিয়াল এলাকায় অবস্থিত নানদোলিয়া অরগানিক কেমিক্যালস নামে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ৮–১০ কিলোমিটার দূর থেকেও তার আওয়াজ শোনা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া তিনজন গুরুতর আহত হয়েছেন। মৃত বা আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কারণ এখনও একজন নিখোঁজ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।

[আরও পড়ুন: BSF-এর ডিজি পদে এবার প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্থানাকে নিয়োগ করল কেন্দ্র]

জানা গিয়েছে, সোমবার রাতে আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় মানুষজন। বাইরে বেরিয়ে দেখতে পান, নিকটবর্তী রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছে সেটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। শুরু হয় উদ্ধারকাজ। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি।এছাড়া এখনও একজন নিঁখোজ। এই দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছেন পালঘরের কালেক্টর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘রাজীব গান্ধী বাবরি মসজিদের তালা খুলেছিলেন কি না, জানে না কংগ্রেস’, কটাক্ষ সিন্ধিয়ার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.