সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র পাঁচ তার৷ আর পাঁচটা শিশুর মতোই স্কুলে যায়, লেখাপড়া করে, বন্ধুদের সঙ্গে খেলাধূলার পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটায় ছোট্ট রায়ান৷ কিন্তু এতকিছুর পরেও মাসের শেষে মাস গেলে ৬.৫ কোটি টাকা রোজগার করে এই ছোট্ট ছেলেটি৷
কিন্তু কী করে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছে সে? এমনিতে সে দুধের শিশু হলে হবে কী? ছোট্ট রায়ান নিজের ইউটিউব ভিডিও মারফত ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে নিজের পরিচিতি৷
ইউটিউব চ্যানেল ‘রায়ান টয়েস রিভিউ’ ইতিমধ্যেই পেয়েছে ৫.৫ মিলিয়ন দর্শক৷ রায়ান এবং তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে এই ভিডিওতে নানা ধরনের খেলা নিয়ে কথা বলে৷ বিভিন্ন ব্লগ, খেলার সরঞ্জাম এবং ভিডিও মারফত এই চ্যানেলটি দর্শকদের মনোরঞ্জন করে৷ আর এই কাজের মাধ্যমে বহু দর্শকের মন জয় করেছে ছোট্ট রায়ান৷
পাঁচ বছরের এই খুদের একটা সময় বড় দুঃখ ছিল৷ তারও অন্য বাচ্চাদের মতো ইউটিউবে নিজেকে দেখার শখ ছিল৷ আর সেই শখপূরণ করতেই তার বাবা ও মা ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয়৷ আর রাতারাতি বিখ্যাত হয়ে যায় আদরের রায়ান৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন