সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জার্সি গায়ে কোপা আমেরিকা বা বিশ্বকাপ জয়ের স্বাদটা এখনও অধরা রয়ে গিয়েছে৷ কিন্তু বার্সেলোনার হয়ে একের পর এক ইতিহাস তৈরি করে চলেছেন লিওনেল মেসি৷ শনিবার গ্রানাডাকে ০-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার লা লিগা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ক্যাটালান ক্লাব৷ আর এই জয়ের সঙ্গেই নয়া নজির গড়লেন এলএম টেন৷ ক্লাবের হয়ে মোট অষ্টমবার লা লিগা খেতাব জিতলেন তিনি৷
মেসির পাশাপাশি অধিনায়ক ইনিয়েস্তাও অষ্টমবার লিগ জয়ী দলের সদস্য হিসেবে রেকর্ড গড়লেন৷ এর আগে এই কৃতিত্বের মালিক ছিলেন বার্সা মিডিও জাভি হার্নান্ডেজ৷ শেষ আটটি মরশুমে এসেছে ছ’টি ট্রফি৷ জানেন, স্প্যানিশ ক্লাবের জার্সি গায়ে মোট ক’টি ট্রফি ঝুলিতে ভরেছেন মেসি ও ইনিয়েস্তা? শুধু আটটি লা লিগাই নয়, দু’জনে জিতেছেন মোট ২৭ টি ট্রফি৷ যা বার্সা ক্লাবে এর আগে কখনও হয়নি৷ শুধু আটটি লা লিগাই নয়, ছ’টি স্প্যানিশ, সুপার কাপ ট্রফি, চারটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব, তিনটি কোপা দেল রে, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ ও তিনটি ক্লাব বিশ্বকাপের শিরোপাও পেয়েছেন আর্জেন্তাইন ও স্প্যানিশ তারকা৷

তবে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মধ্যেও মন খারাপ বার্সা ফুটবলারদের৷ আন্দালুসিয়া থেকে এদিনই বার্সেলোনায় ফিরেছেন নেইমার, সুয়ারেজরা৷ তবে অন্যান্যবারের মতো এবার আর হুড খোলা গাড়িতে ট্রফি নিয়ে শহর পরিক্রমা করা হবে না৷ নিজেদের প্রিয় তারকাদের দেখতে রাস্তায় ভিড় করবেন লক্ষ লক্ষ ফুটবলভক্তরা৷ নিরাপত্তার কথা মাথায় রেখেই সিটি কাউন্সিলের তরফে পরিক্রমার আয়োজন করতে নিষেধ করা হয়েছে৷ ক্লাবও এতে সম্মতি দিয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন