Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

অজ্ঞাত সূত্রে কোটি কোটি টাকা পেয়েছে বিজেপি: ডেরেক

তৃণমূল সাংসদের বিস্ফোরক অভিযোগ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ০৯:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ০৯:২৫

options
link
অজ্ঞাত সূত্রে কোটি কোটি টাকা পেয়েছে বিজেপি: ডেরেক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজানা সূত্র থেকে বিজেপির অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকেছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন৷ তাঁর অভিযোগ, রাজনীতি থেকে কালো টাকা দূর করার কথা বলেন কী করে নরেন্দ্র মোদি? তাঁর দলই সবচেয়ে বেশি কালো টাকা লেনদেন করে বলেও বুধবার তোপ দেগেছেন ডেরেক৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

এদিন টুইট করে ডেরেক বলেন, “২০ হাজার টাকার অনুদান কমিয়ে ২ হাজার টাকা করলেই ভারতীয় রাজনীতি স্বচ্ছ হবে? এটা কোনও সমাধানই নয়৷ আপনি কাকে বোকা বানাচ্ছেন?” তাঁর আরও অভিযোগ, “কে নির্বাচনী সংস্কারের কথা বলছে দেখুন? যে দল ইতিমধ্যেই অজানা সূত্র থেকে কোটি কোটি টাকা পেয়েছে!”

সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দেওয়ারও তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ৷ কেন্দ্রের এই নতুন নিয়মের ফলে দেশের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার আখেরে ক্ষতি হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন ডেরেক ও’ব্রায়েন৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.