Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

পাকিস্তানের ‘অ্যাঞ্জেল’কে অনায়াসেই টক্কর দিচ্ছেন ভারতের এই ‘মেসেঞ্জার’

হারিয়ে দিতে পারেন বাংলাদেশের হিরো আলমকেও৷ ভিডিওটি নিজের দায়িত্বে দেখবেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ০৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ০৯:৩৬

options
link
পাকিস্তানের ‘অ্যাঞ্জেল’কে অনায়াসেই টক্কর দিচ্ছেন ভারতের এই ‘মেসেঞ্জার’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের নাকি ‘বাবর’ ক্ষেপণাস্ত্র আছে৷ তা থাক৷ ভারতের ভান্ডারে ব্রহ্মস, পৃথ্বী থেকে অগ্নির সম্ভার রয়েছে৷ তার থেকেও মারাত্মক একজন রয়েছেন ভারতে৷ ‘নাপাক’দের যিনি চোখের পলক পড়াই আগেই শেষ করে দিতে পারেন৷ বিশ্বাস হচ্ছে না? বেশ নিজের চোখেই দেখে নিন স্বঘোষিত ‘এমএসজি লায়ন হার্ট পার্ট ২’-এর এই ভিডিওটি৷ ভাল-মন্দের বিচারের দায় আপনার৷

Advertisement

পাকিস্তানের ‘অ্যাঞ্জেল’ তাহের শাহ কিংবা বাংলাদেশের হিরো আলমকে দিব্যি টক্কর দিতে পারেন ভারতের এই ‘মেসেঞ্জার অফ গড’৷ শুধু সদোপদেশেই সীমিত নিয়ে স্বঘোষিত এই ধর্মগুরুর সমাজ উদ্ধার৷ সমাজের জন্য বিনোদনের ‘প্রকৃত’ উদহরণ রেখে যেতে চান তিনি৷ সেই কারণেই সেলুলয়েডে আবির্ভাব ঘটেছে তাঁর৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Untitled-1

‘দেরা সাচা সওদা’ নামে এক ধর্মীয় সংগঠনের প্রধান এমএসজি৷ আসল নাম গুরমিত রাম রহিম সিং৷ তবে নিজেকে ভগবানের দূত (MSG) হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন তিনি৷ নিজ মহিমাতেই তৈরি করে চলেছেন এমন একের পর এক চলচ্চিত্র৷ ইতিমধ্যে দেশের একাধিক স্থানে নিষিদ্ধ হয়ে গিয়েছে তাঁর এই ছবিগুলি৷ কিন্তু লাভ-ক্ষতির হিসেব তিনি করেন না৷ সমাজ উদ্ধারই তাঁর পরম কর্তব্য৷ এর জন্য যে কোনও ‘সিস্টেম’-এর ভিত নড়িয়ে দিতে পারেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.