Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
নাবালিকাকে ধর্ষণ করে খুন

উত্তরপ্রদেশে ফের ধর্ষণ করে খুন, পুকুর থেকে মিলল নিখোঁজ নাবালিকার দেহ

প্রশ্নের মুখে যোগীর রাজ্যের নারী নিরাপত্তা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২০, ০৯:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২০, ০৯:১১

options
link
উত্তরপ্রদেশে ফের ধর্ষণ করে খুন, পুকুর থেকে মিলল নিখোঁজ নাবালিকার দেহ zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তরপ্রদেশে ধর্ষণ করে নাবালিকাকে খুন। এবার ঘটনাস্থল লাখিমপুরের খেড়ি জেলা। মঙ্গলবার রাতে একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে তার দেহ। নাবালিকার গ্রাম থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত ওই পুকুরটি। ১০ দিনের মধ্যেই দু’টি ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

নাবালিকার পরিবার সূত্রে খবর, গত সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরোয় বছর সতেরোর নাবালিকা। বৃত্তির ফর্মপূরণের কাজে পাশের গ্রামে যাচ্ছে বলেই জানিয়েছিল সে। তবে পরিবারের দাবি, রাত বাড়লেও বাড়ি ফেরেনি নাবালিকা। তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁর পরিজনেরা। নিখোঁজ ডায়েরি করা হয়। সেই অনুযায়ী খোঁজখবর শুরু করে পুলিশ। তারপরই নাবালিকার গ্রাম থেকে ২০০ মিটার দূরে একটি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ। এ প্রসঙ্গে খেড়ির শীর্ষ পুলিশ আধিকারিক সত্যেন্দ্র কুমার বলেন, “ইতিমধ্যেই ময়নাতদন্ত রিপোর্ট হাতে এসে গিয়েছে পুলিশের। তাতেই মিলেছে ধর্ষণ করে খুনের প্রমাণ। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাস্তায় ফেলে শিশুকে বেধড়ক মার দিল্লি পুলিশের কনস্টেবলের, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়]

এর আগে গত ১৪ আগস্ট বিকেলে নিখোঁজ হয়ে যায় এক কিশোরী। পরেরদিন লখনউ থেকে ১৩০ কিলোমিটার দূরে একটি আখের খেত থেকে ১৩ বছরের ওই কিশোরীর দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, দেহ উদ্ধারের সময় ওই কিশোরীর চোখ খোবলানো এবং জিভও কাটা ছিল। যদিও একদিন পর ময়নাতদন্তের রিপোর্টে সেসব কিছুই উল্লেখ করা হয়নি। এছাড়াও ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি বলেও দাবি পুলিশ। আধিকারিকরা জানিয়েছেন, চোখ খোবলানো ছিল না। শুধুমাত্র চোখের কাছে সামান্য আঘাতের প্রমাণ মিলেছে। তবে একের পর এক এই ধরনের ঘটনায় স্বাভাবিক যোগীর রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: কিশোরীকে পার্কে টেনে নিয়ে গেল মাদকাসক্ত, যৌন নিগ্রহের পর বিবস্ত্র শরীরের তুলল ছবি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.