Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

রাজ্যস্তরের নেতাদের নিয়েই শহিদ মিনারে বিজেপির সভা

শহিদ মিনারের সমাবেশে বিজেপির মুখ দিলীপ ঘোষ, রাহুল সিনহারাই...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৭, ০৩:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৭, ০৩:৪৮

options
link
রাজ্যস্তরের নেতাদের নিয়েই শহিদ মিনারে বিজেপির সভা zoom

স্টাফ রিপোর্টার: দিল্লির উপর ভরসা করে নয়, বাংলার নেতাদের সামনে রেখেই শহিদ মিনার ময়দানে নামছে বিজেপি৷ উত্তরপ্রদেশ নির্বাচন থাকায় আগামী ৬ ফেব্রুয়ারি শহিদ মিনার ময়দানের সমাবেশে দলের কেন্দ্রীয় নেতা কিংবা মন্ত্রীদের আসাটা অনিশ্চিত৷ যদিও রাজ্য বিজেপি চাইছে কোনও হেভিওয়েটকেই৷ যিনি এ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কড়া তোপ দাগতেও পারবেন৷ কিন্তু হেভিওয়েট নেতাদের বেশিরভাগই ব্যস্ত উত্তরপ্রদেশ নিয়ে৷ তাই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাকে মুখ করেই শহিদ মিনারের সমাবেশে তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটাতে চাইছে গেরুয়া শিবির৷

পাশাপাশি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে কৈলাস বিজয়বর্গীয় থাকবেন৷ রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এদিন স্পষ্ট করে দেন যে, বাংলার নেতাদের সামনে রেখেই কলকাতার সমাবেশে রেকর্ড জমায়েত করবে বিজেপি৷ দিলীপবাবুর বক্তব্য, “দিল্লির উপর ভরসা করে নয়৷ নিজেদের বলেই আমাদের লড়তে হবে৷” এদিকে, শহিদ মিনারে বিজেপির সভার অনুমতিও কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়েছে বলে রাজ্য বিজেপি তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে৷ বর্তমানে রাজ্যে শাসকদলের সঙ্গে বিজেপির সংঘাত, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর-সহ বিভিন্ন ঘটনার রিপোর্ট নিয়ে সম্প্রতি দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র সঙ্গে বৈঠক করেন বঙ্গ বিজেপির নেতারা৷ সেই বৈঠক প্রসঙ্গে দিলীপবাবু জানান, “বৈঠকেই অমিত শাহ বলেছিলেন যে আমাকে যদি ছয় মাসের জন্য গ্রেফতার করে জেলে ঢোকায় রাজ্যের শাসকদল, তাহলে পাল্টা কড়া জবাব দেওয়া হবে৷” ফলে ওই বৈঠকে এ রাজ্যের শাসকদলকে অমিত শাহর এই হুঁশিয়ারি ভবিষ্যতে দু’দলের মধ্যে সংঘাত আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিান্তের প্রতিবাদে সরব তৃণমূল৷ এরপর সিবিআইয়ের হাতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি৷ এসব নিয়ে বর্তমানে রাজ্যে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাত চরমে৷ তার উপর আসানসোলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উদ্যোগে সাংসদ মেলার ও শহিদ মিনারে আরএসএসের সভার অনুমতি না দেওয়ায় রাজ্যের শাসকদলের সঙ্গে সংঘাত আরও চরমে ওঠে বিজেপি নেতাদের৷ আদালতের অনুমতি পেয়েই সাংসদ মেলা ও আরএসএসের সভাটি হয় শেষপর্যন্ত৷ এই সংঘাতের বাতাবরণ চলার মধ্যেই আগামী সোমবার শহিদ মিনারে দলের সভার অনুমতি রাজ্য প্রশাসন দেওয়ায় উচ্ছ্বসিত যেমন রাজ্য নেতারা, পাশাপাশি স্বস্তিরও হাওয়া বিজেপি শিবিরে৷ এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মৌখিক অনুমতি মিলেছে৷ মঞ্চ ও অন্যান্য নিরাপত্তার বিষয়গুলি দেখার পর লিখিত অনুমতি দিয়ে দেবে পুলিশ৷ বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও–এই স্লোগানকে সামনে রেখেই সোমবার হাওড়া, শিয়ালদহ ও কলেজ স্কোয়ার থেকে তিনটি মিছিল করে বিজেপি কর্মী-সমর্থকরা শহিদ মিনারে যাবে৷ দিলীপ ঘোষের দাবি, ১ লক্ষেরও বেশি মানুষের ওই সভায় জমায়েত হবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.