Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কলকাতার ঝালমুড়ির স্বাদে দেশ মাতাচ্ছেন ব্রিটিশ শেফ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহাতই এক ঠোঙা ঝালমুড়ি. কলকাতার রাস্তায় আকছারই যার দেখা মেলে৷  সেই ঝালমুড়িতেই মজেছেন ব্রিটিশ শেফ অ্যাংগাস ডিনুন৷  আর দেশে ফিরে নিজের প্রিয় খাবারকেই জনপ্রিয় করে তুলেছেন তিনি৷ এ শহরে এসেছিলেন এক ছবির কাজে৷  কলকাতার রাস্তার খাবার সংক্রান্ত সেই তথ্যচিত্রের কাজ করতে গিয়েই প্রথম ঝালমুড়ি মুখে তোলা৷  একবার এ স্বাদে সেই যে মজলেন, … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/world/this-british-chef-is-so-obsessed-with-jhal-muri-he-s-selling-it-all-over-london/pid/453/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "কলকাতার ঝালমুড়ির স্বাদে দেশ মাতাচ্ছেন ব্রিটিশ শেফ"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০১৬, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০১৬, ১৬:৪৮

options
link
কলকাতার ঝালমুড়ির স্বাদে দেশ মাতাচ্ছেন ব্রিটিশ শেফ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহাতই এক ঠোঙা ঝালমুড়ি. কলকাতার রাস্তায় আকছারই যার দেখা মেলে৷  সেই ঝালমুড়িতেই মজেছেন ব্রিটিশ শেফ অ্যাংগাস ডিনুন৷  আর দেশে ফিরে নিজের প্রিয় খাবারকেই জনপ্রিয় করে তুলেছেন তিনি৷

এ শহরে এসেছিলেন এক ছবির কাজে৷  কলকাতার রাস্তার খাবার সংক্রান্ত সেই তথ্যচিত্রের কাজ করতে গিয়েই প্রথম ঝালমুড়ি মুখে তোলা৷  একবার এ স্বাদে সেই যে মজলেন, এখনও যেন তার রেশ চলছে৷  তবে তিনি একা ঝালমুড়ির সোয়াদ তারিয়ে উপভোগ করছেন এমনটা নয়৷  বরং নিজের দেশের মানুষকেও ভাগ দিচ্ছেন এ স্বাদের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

jhalmuri-1

কবে থেকে শুরু হল তাঁর এই ঝালমুড়ি জনপ্রিয় করার কাজ. কলকাতা থেকে ফেরার পথে এক টেলিভিশন চ্যানেলে আমন্ত্রণ পেয়েছিলেন রান্নার শোয়ে৷  সেখানে তাঁকে কলকাতার কোনও একটি পদ রান্না করতে বলা হয়েছিল৷  ডিনুন বেছে নেন ঝালমুড়িকে৷  কেননা, আদতে এ জিনিস বানাতে কোনও রান্না করতে হয় না৷  সেই শুরু৷  তারপর নিজের মনের মতো করে নানাভাবে বানিয়ে চলেছেন ঝালমুড়ি৷  কলকাতার টিপিক্যাল ঝালমুড়ির স্বাদের থেকে তা অবশ্য অনেকটাই আলাদা৷  কিন্তু নিজের বানানো পদটির নাম তিনি ঝালমুড়িই রেখেছেন৷

13138950_10153713233753931_6793483910320902000_n

তাঁর হাতে তৈরি ঝালমুড়ি যাঁরা খেয়েছেন তাঁরাই মজেছেন৷  কলকাতার খাবারের জনপ্রিয়তা দেখে তিনি নিজেই একটি স্টল খুলে ফেলেছেন লন্ডনের পোর্টোবেল রোডে৷  অনেকটা কলকাতার রাস্তায় যেভাবে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন দোকানিরা, ঠিক সেই কায়দাতেই তিনিও ঝালমুড়ি বিক্রি করেন৷  তাঁর এই স্টলের তিনি নাম দিয়েছেন- ‘দ্য এভরিবডি লাভ লাভ ঝালমুড়ি এক্সপ্রেস’৷  ঝালমুড়ির পাশাপাশি ঘুঘনি, ধোকলাও মিলছে তাঁর স্টলে৷ না তা খেতে পুরোপুরি ফাস্টফুডের মতো, না খেতে হুবহু স্ন্যাক্সের মতো৷  আর তাই নতুন স্বাদে সাহেবসুবোরাও মজছেন নিত্যদিন৷

আপাতত ডিনুনের দৌলতেই তাই লন্ডন মাতাচ্ছে ভারতীয় ঝালমুড়ি৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.