Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সেলফি তুলে আত্মঘাতী তথ্যপ্রযুক্তি কর্মী, ছড়াল চাঞ্চল্য

আত্মহত্যার কারণ কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৭, ০৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৭, ০৯:০৮

options
link
সেলফি তুলে আত্মঘাতী তথ্যপ্রযুক্তি কর্মী, ছড়াল চাঞ্চল্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন আগেই তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের মহিলা কর্মীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক তথ্যপ্রযুক্তি কর্মীর আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এল৷ বৃহস্পতিবার পুণের এক তথ্যপ্রযুক্তি কর্মী অভিষেক কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন৷ পুণেতে তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস-এ কর্মরত ছিল ২৩ বছরের অভিষেক৷

জানা গিয়েছে আত্মহত্যার আগে সেলফি তুলেছিল সে৷ যে বিছানার চাদরটি আত্মহত্যার সময় ব্যবহার করা হয়েছিল সেটা গলায় জড়িয়েই সেলফি তুলেছিলেন তিনি৷ পুলিশের তরফে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সকাল ১১.৩০ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে৷ অভিষেক কুমার কর্মসূত্রে পুণেতে থাকতেন৷ পুণের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি এবং তাঁর বন্ধুরা থাকতেন৷ ঘটনার দিন সকালে অভিষেক নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন৷ এরপরই তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ পুলিশ জানিয়েছে, তাঁর আদি বাড়ি উত্তরপ্রদেশে৷ সেখানেই থাকেন তাঁর পরিবারের সদস্যরা৷ তাঁদের খবর দেওয়া হয়েছে৷ আত্মহত্যার কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি৷ বিষয়টির তদন্ত করছে পুলিশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(প্রেমিকাকে খুন করে ট্রাঙ্কে পুরে কংক্রিটের বেদি বানাল ‘উন্মাদ’ যুবক)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.