Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ফেসবুকে বিতর্কিত মন্তব্য, ২ বিজেপি নেতা সাসপেন্ড

এ প্রসঙ্গে মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, “দু’জনকে সাসপেন্ড করা হয়েছে৷ দলের শৃঙ্খলাভঙ্গ করা আরও কয়েকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷” আরও কয়েকজনকেও দলের তরফে চিঠি পাঠানো হচ্ছে বলে খবর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৬, ১২:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৬, ১২:৫২

options
link
ফেসবুকে বিতর্কিত মন্তব্য, ২ বিজেপি নেতা সাসপেন্ড zoom

স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা: ফেসবুকে দলীয় নেতৃত্ব সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য দলের দুই রাজ্য নেতাকে সাসপেন্ড করল বিজেপি৷ রাজ্য বিজেপি সূত্রে খবর, অশোক সরকার ও প্রদীপ ঘোষ নামে ওই দুই রাজ্য কমিটির সদস্যকে শো-কজ করা হয়েছে৷ দু’জনকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে সাতদিনের মধ্যে জবাব দেওয়ার জন্য৷
এ প্রসঙ্গে মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, “দু’জনকে সাসপেন্ড করা হয়েছে৷ দলের শৃঙ্খলাভঙ্গ করা আরও কয়েকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷” আরও কয়েকজনকেও দলের তরফে চিঠি পাঠানো হচ্ছে বলে খবর৷ শো-কজ প্রসঙ্গে রাজ্য নেতা প্রদীপ ঘোষের বক্তব্য, “এখনও কোনও চিঠি হাতে পাইনি৷ তবে সবটাই পার্টির অভ্যন্তরীণ বিষয়৷ যদি এরকম কিছু হয় তাহলে পার্টির কাছেই তার জবাব দেব৷” আর এক রাজ্য নেতা অশোক সরকার অবশ্য এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি৷ বিজেপি সূত্রে খবর, ফেসবুকে রাজ্যে দলের এক শীর্ষনেতা সম্পর্কে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে ওই দুই নেতার বিরু‌দ্ধে৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.