Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
বুজরুকি

তন্ত্রের মাধ্যমে ক্ষতি করার হুমকি দিয়ে তরুণীকে লাগাতার ধর্ষণ! পুলিশের জালে তান্ত্রিক

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছে গ্রামবাসীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২০, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২০, ১৭:২৪

options
link
তন্ত্রের মাধ্যমে ক্ষতি করার হুমকি দিয়ে তরুণীকে লাগাতার ধর্ষণ! পুলিশের জালে তান্ত্রিক zoom

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বুজরুকির আড়ালে তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছিল তান্ত্রিকের বিরুদ্ধে। অভিযোগ, কাউকে জানালে তরুণী ও তাঁর পরিবারের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে তান্ত্রিককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) হুদার। 

পুলিশ জানিয়েছে, ধৃত তান্ত্রিকের নাম শিবু মজুমদার। উত্তর ২৪ পরদনার হুদা গ্রামে ধৃতের বাড়িতে একটি মন্দির রয়েছে। যেকোনও সমস্যায় বিভিন্ন এলাকা থেকে মানুষজন মন্দিরে পুজো দিতে যেতেন সেখানে৷ সেখানে বসেই তিনি বিভিন্ন রোগ, সমস্যা সমাধানের ওষুধ, তাবিজ দিত। যুবতীর পরিবার ও পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে যুবতীর মা ধর্ম বাবা বলতেন। বছর খানেক আগে যুবতীর পেটে ব্যথা হলে তাঁর মা তাঁকে অভিযুক্ত তান্ত্রিকের বাড়িতে নিয়ে গিয়েছিল। অভিযোগ, সেই সময় ওই যুবতীকে কিছু খাইয়ে ধর্ষণ করে তান্ত্রিক। এরপর থেকে মাঝে মধ্যেই যুবতীকে বাড়িতে ডেকে ধর্ষণ করত। যুবতী না এলে এবং বাড়িতে জানালে তাঁর পরিবারের লোকজনদের মন্ত্রবলে ক্ষতি করে দেওয়ার হুমকি দিত তান্ত্রিক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপির সবচেয়ে বড় দালাল রাজ্যপাল’, ধনকড়কে বেনজির আক্রমণ সাংসদ কল্যাণের]

পরবর্তীতে ৫ সেপ্টেম্বর ফের ওই যুবতীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করলে পরিবারের কাছে ঘটনার কথা খুলে বলে নির্যাতিতা। রবিবার রাতে যুবতীর পরিবার গোপালনগর থানায় অভিযোগ দায়ের করলে সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

[আরও পড়ুন: মালদহ সীমান্ত থেকে মাদক পাচারের চেষ্টা, BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.