সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সাত সকালে লালকেল্লায় উদ্ধার হল বাক্সভর্তি গ্রেনেড৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজধানীতে৷ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে বম্ব ডিসপোজাল স্কোয়াড৷ পৌঁছেছেন দমকল আধিকারিকরাও৷
(সাম্বায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব দিচ্ছেন জওয়ানরাও)
জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ফোন আসে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে৷ জানানো হয়, লালকেল্লার পুরনো কুয়োর একটি বাক্সে কিছু বিস্ফোরক পাওয়া গিয়েছে৷ প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বড় টিম৷ পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াডও৷ লালকেল্লার প্রধান ফাটকের কাছে লাহোরি গেটের পাশে উদ্ধার হয়েছে এই বাক্সভর্তি গ্রেনেড৷
(রাজধানীতে পুলিশ-সমাজবিরোধী সংঘর্ষ, গ্রেপ্তার ১)
পুলিশ সূত্রের খবর, ওই এলাকার সাফাইয়ের দায়িত্বে থাকা এক কর্মীর চোখে পড়ে গ্রেনেড ভর্তি বাক্সটি৷ তিনিই ফোন করে খবরটি দেন৷ ঘটনাস্থলে পৌঁছে আরও ২-৩টি গ্রেনেড ভর্তি বাক্স উদ্ধার করেছেন বম্ব ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা৷ প্রাথমিক তদন্তের পর সেনার অনুমান, বিস্ফোরকগুলি সেনাবাহিনীরই সম্পত্তি৷ কোনওভাবে পরিত্যক্ত অবস্থায় রয়ে গিয়েছে৷ কিন্তু নাশকতার ছকের সম্ভাবনাও সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা৷
(এবার আন্দামানে চালু হচ্ছে রেল পরিষেবা)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন