Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বিচার চেয়ে অনশনে বসলেন তেজ বাহাদুর যাদব

রাজৌরির সেনা হেডকোয়ার্টারে রাখা হয়েছে তেজ বাহাদুরকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১১:০৫

options
link
বিচার চেয়ে অনশনে বসলেন তেজ বাহাদুর যাদব zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নায্য বিচার চেয়ে এবার অনশনে বসলেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব৷ নিম্নমানের খাবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কর্তাদের রোষের মুখে পড়েছেন তিনি৷ অসমর্থিত সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের রাজৌরির সেনা হেডকোয়ার্টারে রাখা হয়েছে তেজ বাহাদুরকে৷ সেখানে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের বিচার চলছে৷

(গ্রেপ্তার করা হয়েছে তেজ বাহাদুরকে, দাবি স্ত্রীর)

কয়েকদিন আগেই তেজ বাহাদুর যাদবকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গত ৩১ জানুয়ারি তেজ বাহাদুরের বাড়ি আসার কথা ছিল। কিন্তু তাঁকে আসতে দেওয়া হয়নি৷  তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী৷ তাঁর স্বেচ্ছা অবসরের আবেদনও বিএসএফ খারিজ করে দেয়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(দুর্নীতির অভিযোগ জানানো জওয়ান মদ্যপ, দাবি বিএসএফের)

সীমান্তে লাগাতার কাজের পরও নিম্নমানের খাবার দেওয়া হয় সেনাদের। এমনই অভিযোগ তুলে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এমনকী খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রীর দপ্তরেও। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই ঘটনার সত্যতা জানতে চায় পিএমও। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক যে রিপোর্ট জমা দিয়েছিল তাতে স্পষ্ট বলা ছিল, এমন অভিযোগ ভিত্তিহীন। তবে জওয়ানদের প্রতিবাদ শেষ হয়নি। তেজ বাহাদুরের পর কেন্দ্রকে ন’পাতার অভিযোগের চিঠি পাঠিয়েছিলেন আরেক জওয়ান। গান গেয়েও জানানো হয়েছিল প্রতিবাদ। এবার তেজ বাহাদুর কাণ্ডে এল নয়া মোড়।

বিএসএফ জওয়ান তেজ বাহাদুরের ফেসবুক অ্যাকাউন্ট কে চালায় জানেন?

তেজ বাহাদুর কাণ্ডে প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট জমা স্বরাষ্ট্রমন্ত্রকের

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.