Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

যৌন হেনস্তার অভিযোগে ধৃত দুই আইআইটি পড়ুয়া

আপাতত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৭, ১০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৭, ১০:৩৬

options
link
যৌন হেনস্তার অভিযোগে ধৃত দুই আইআইটি পড়ুয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মহিলাদের যৌন হেনস্তা করার অভিযোগ উঠল দুই আইআইটি পড়ুয়ার বিরুদ্ধে৷  আইআইটি ক্যাম্পাসের ভিতরেই তিন ছাত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগে দুই ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ৷

জানা গিয়েছে, ওই দুই ছাত্রর নাম কুণাল কুম্ভকার এবং অজয় দে৷  এই দুই ছাত্র আইআইটি গুয়াহাটির সিভিল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র৷  ক্যাম্পাসের ভিতরে তাঁরা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ৷  সম্প্রতি, গুয়াহাটি আইআইটিতে অনুষ্ঠিত হয়েছিল বার্ষিক ফেস্ট৷ সেখানে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷  সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই ক্যাম্পাসে এসেছিলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রী৷  আর তাঁদেরই মদ্যপ অবস্থায় যৌন হেনস্তা করে ওই দুই ছাত্র৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কুণাল এবং অজয়ের বিরুদ্ধে গুয়াহাটি থানায় মামলা রুজু করা হয়েছে৷  আপাতত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷

অগ্নিকাণ্ডে মৃত ৫৯ জন, এক বছরের কারাদণ্ড উপহার হলের মালিকের)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.