Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

শাহি ইমামকে ‘ব্ল্যাকমেলার’ বলে আক্রমণ সমাজবাদী পার্টির

শাহি ইমামের বিরুদ্ধে কেন এত ক্ষোভ সপার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৭, ০৬:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৭, ০৬:০৪

options
link
শাহি ইমামকে ‘ব্ল্যাকমেলার’ বলে আক্রমণ সমাজবাদী পার্টির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টিকে বয়কটের ডাক দেওয়ায় জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারিকে ‘ব্ল্যাকমেলার’ বলে আক্রমণ করলেন সপা নেতা আবু আজমি৷ শুক্রবার সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “নিজের পদ ও সমর্থনের অপব্যবহার করছেন শাহি ইমাম৷”

শাহি ইমামকে ক্ষমতালোভী বলেও এদিন মন্তব্য করেছেন সপা নেতা৷ আবু আজমির দাবি, ওই ইমাম এমন একজন ব্যক্তি যিনি পদ পেতে ক্ষমতাসীন দলের সঙ্গে হাত মেলান৷ তাঁর নিজের একটিও ভোট পাওয়ার ক্ষমতা নেই৷ সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদবের দল এমন কোনও ক্ষমতালোভী ব্যক্তির সমর্থন চায় না বলেও এদিন সাফ জানিয়ে দিয়েছেন আবু আজমি৷ তাঁর বক্তব্য, “মুলায়মজি এমন একজন মানুষ যিনি ওই ইমামকে কী না দিয়েছেন? এমনকী, তাঁর জামাইকে নির্বাচনের টিকিটও দিয়েছেন৷ কিন্তু এখন সমাজবাদী পার্টির এরকম কোনও লোকের প্রয়োজন নেই৷ মানুষের সমর্থন নিয়েই দল আসন্ন নির্বাচনে জয়লাভ করবে৷” কয়েকদিন আগে বুখারি উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনে সমাজবাদী পার্টিকে বয়কট করার ডাক দিয়েছিলেন মুসলিমদের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.