Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Chhatradhar Mahato

কলকাতায় NIA’র মুখোমুখি ছত্রধর মাহাতো, দেখা করতে পারেন মমতার সঙ্গেও

এ নিয়ে গত একমাসে তিনবার NIA'র জেরার মুখে জঙ্গলমহলের জনপ্রিয় নেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২০, ১০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২০, ১০:০৯

options
link
কলকাতায় NIA’র মুখোমুখি ছত্রধর মাহাতো, দেখা করতে পারেন মমতার সঙ্গেও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসের মধ্যে তৃতীয়বারের জন্য জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) তলব পেয়েছেন জঙ্গলমহলের নেতা তথা তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাতো (Chhatradhar Mahato)। সেইমতো আজ, শুক্রবার কলকাতায় এসে NIA দপ্তরে তাঁকে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে। এক দশক আগে সিপিএম নেতা খুন ও ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে NIA. একইসঙ্গে আরও ১০জনকে আজ জেরা চলবে সল্টলেকের NIA দপ্তরে। সূত্রের খবর, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন ছত্রধর মাহাতো।

২০০৯ সালে জঙ্গলমহলের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন এবং ওই একই বছরে ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় প্রথম থেকেই অভিযোগের তির ছিল ছত্রধর মাহাতোর দিকে। তখন তিনি জঙ্গলমহলে মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত, তৈরি করেছেন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটি। কার্যত জঙ্গলমহলের সাধারণ জনজীবনের রাশ অনেকটাই তাঁর হাতে। ছত্রধরকে গ্রেপ্তারির জন্য তৎপর হয় পুলিশ প্রশাসন। শেষমেশ গ্রেপ্তারের পর কয়েক বছরের কারাবাস কাটিয়ে ফেব্রুয়ারিতে জেলমুক্ত হন ছত্রধর মাহাতো। এরপরই রীতিমতো ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদল করতে গিয়ে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে আসেন রাজ্য কমিটিতে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: লস্কর যোগে ধৃত কলেজছাত্রী তানিয়া পারভিনের বিরুদ্ধে UAPA ধারায় মামলা, চার্জশিট দিল NIA]

আর এই পদ পাওয়ার পরই জঙ্গলমহলের জনপ্রিয় নেতা ছত্রধর মাহাতোর উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ বেড়েছে বলে তাঁর নিজের এবং রাজনৈতিক মহলের একাংশের ধারণা। এর আগে গত মাসে ২ দিন শালবনির কোবরা ক্যাম্পে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তিনিও জেরায় সহযোগিতা করেছিলেন। এরপর ফের NIA’র তলব পেয়ে আজ প্রথমবার কলকাতায় আসছেন তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক। শনিবার ফের তাঁকে শালবনিতেই জেরা চলবে বলে NIA সূত্রে খবর। সূত্রের আরও খবর, আজ ছত্রধর মাহাতো কালীঘাটের বাড়ি গিয়ে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। NIA’র সক্রিয়তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তাঁর সঙ্গে কথা বলে তা বুঝে নিতে মমতা।

[আরও পড়ুন: আইপিএল শুরু হতেই কলকাতায় বড়সড় বেটিং চক্রের হদিশ, রাতভর তল্লাশিতে গ্রেপ্তার ৯]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.