সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’বছরে বিভিন্ন সময় সন্ত্রাস হামলায় রক্তাক্ত হয়েছে প্যারিস৷ সে সন্ত্রাসের আঁচ যাতে আইফেল টাওয়ারে না পড়ে তার জন্য এবার ব্যবস্থা নেওয়া হল৷ বুলেটপ্রুফ কাচের দেওয়ালে ঢেকে দেওয়া হবে প্যারিস তথা বিশ্বের এই ঐতিহ্যকে৷
মোদি স্নানঘরে উঁকি মারতে ভালবাসেন, পাল্টা কটাক্ষ রাহুলের
আইফেল টাওয়ার প্যারিসের ঐতিহ্য৷ সন্ত্রাসের আঁচড় সেখানে লাগুক তা কোনওভাবেই অভিপ্রেত নয়৷ আর তাই এবার সতর্ক হল প্যারিস সরকার৷ টাওয়ারের উত্তর ও দক্ষিণ দিক থেকে উঠছে এই কাচের দেওয়াল৷ বুলেটপ্রুফ এই দেওয়ালের উচ্চতা হবে আড়াই মিটার৷ টাওয়ারের পূর্ব ও পশ্চিম দিক আগেই ঘিরে রাখা হয়েছিল৷ এবার তা বদলে ফেলা হচ্ছে অর্নেট ফেন্সিংয়ে৷
পুরো প্রকল্পে খরচ হচ্ছে ২০ মিলিয়ন ইউরো৷ সন্ত্রাস রোখার পাশাপাশি আরও একটি উদ্দেশ্য অবশ্য আছে৷ অনেক পর্যটকই টাওয়ারের সামনে গিয়ে ছবি তুলতে যান৷ সেক্ষেত্রে পর্যটকের ভিড় বাড়লে টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে৷ অন্যভাবে আটকালে অনেকেই আবার টাওয়ার দেখতে পাবেন না৷ এই অসুবিধা দূর করতেও কাচের দেওয়ালের কথা ভাবা হয়েছে৷
বিশ্বের সবথেকে বড় অনলাইন পরীক্ষা নিল ভারতীয় রেল
তবে সবার উপরে আছে সন্ত্রাস প্রসঙ্গ৷ ২০১৫ সাল থেকেই সন্ত্রাসীদের টার্গেটে আছে প্যারিস৷ আর তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্যারিস প্রশাসন৷ তাই দুদিক রক্ষা করেই এই কাচের দেওয়ালের ভাবনা ভাবা হয়েছে৷
তেজ বাহাদুরের ফেসবুকে বহু পাকিস্তানি বন্ধু, নজর গোয়েন্দাদের
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন