Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

সুজানের সঙ্গে ফের সম্পর্কের জল্পনায় জল ঢাললেন হৃতিক

বিয়েটা তো আর প্ল্যান করে হয় না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১১:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১১:৩৮

options
link
সুজানের সঙ্গে ফের সম্পর্কের জল্পনায় জল ঢাললেন হৃতিক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবিল মুক্তি পাওয়ার পর সুজানকে যেভাবে হৃতিকের সঙ্গে দেখা যাচ্ছিল। তাতে মনে হতেই পারে হয়তো বা সম্পর্কটাকে স্বাভাবিক করে নিতে চাইছেন তাঁরা। এ নিয়ে বিস্তর জল্পনাও শোনা গিয়েছে। ফাইনালি সব জল্পনা ওড়াতে মুখ খুললেন হৃতিক নিজে। সাফ জানিয়ে দিলেন, সুজান বা সে কেউই এরকম কিছু ভাবছে না।

চেনা মানুষের অচেনা মুখোশের কাহিনি নিয়ে আসছে ‘ছদ্মবেশী’

এক সংবাদমাধ্যমকে হৃতিক জানিয়েছেন, “আমি খুব খুশি। এবং সম্পূর্ণ। আমার চারপাশে অনেক ভালবাসা। নিজের কাজ করেও আমি খুব খুশি। আমার মনে হয় না এই মুহূর্তে আমার কোনও অভাব রয়েছে। আর বিয়ে বা জীবনসঙ্গী তো আর পরিকল্পনা করে পাওয়া যায় না। তাই আপনি কখনওই বিয়ের পরিকল্পনা করতে পারেন না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই তারকাসুলভ ভঙ্গিতে বলিউডের এই গ্রিক গড বলেন, “আমি আর সুজান খুব ভাল বন্ধু। আমরা এখনও একে অপরকে ভালবাসি। কেয়ার করি।” তবে কী সেই ‘বন্ধুত্ব’, ‘ভালবাসা’ই তাদের বারবার মুখোমুখি দাঁড় করাচ্ছে! হবে হয়তো!

তবে কঙ্গনার কেসটা? হৃতিকের সাফ কথা, “আমি যা ছিলাম, তাই আছি। কোনওএ কিছুই আমাকে টলাতে পারবে না। আমি কাউকে কোনও দোষ দেব না, অভিযোগ করব না, কৈফিয়তও দেব না। এটাই আমার জীবনদর্শন।”

‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষ্যে স্যামসাং নিয়ে এল একগুচ্ছ অবিশ্বাস্য অফার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.