Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Gautam Deb

এবার পুজোয় গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন পর্যটনমন্ত্রী, টিজার প্রকাশ্যে আসতেই প্রশংসার বন্যা

শীঘ্রই মুক্তি পেতে চলেছে গানের অ্যালবামটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২০, ২২:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২০, ২২:১১

options
link
এবার পুজোয় গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন পর্যটনমন্ত্রী, টিজার প্রকাশ্যে আসতেই প্রশংসার বন্যা zoom

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কন্ঠে গান, কবিতা আবৃত্তি শোনা গিয়েছে একাধিকবার। এবার সে পথে হেঁটে নিজের পূর্ণাঙ্গ গানের অ্যালবাম প্রকাশ করতে চলেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব (Gautam Deb)। রবিবার শিলিগুড়িতে পর্যটনদপ্তরের কার্যালয় মৈনাক টুরিস্ট লজে সেই অ্যালবামেরই টিজার মুক্তি পেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য-সহ অন্যান্য অতিথিরা।

গানের অ্যালবাম তৈরির ভাবনা প্রসঙ্গে গৌতমবাবু বলেন, “আমি পেশাদার গায়ক নই। ভাললাগা থেকেই গান গাওয়া। কিছুটা তালিম নিয়েছি, সেখানে থেকেই ইচ্ছে ছিল একটি গানের অ্যালবাম তৈরি করার। অবশেষে অনেকের সহযোগিতায় তা প্রকাশ করতে পারব ভেবে ভাল লাগছে।” এক্ষেত্রে রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড বাঁচিয়ে সময় বার করে গান গাওয়ার পরিকল্পনায় তাঁর অনুপ্রেরণা যে মুখ্যমন্ত্রী নিজেই তা জানাতে ভোলেননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: করোনা কালেও ছেদ পরেনি পরম্পরায়, রীতি মেনেই দুর্গাপুজোর প্রস্তুতি চলছে বাদুড়িয়ার বসু পরিবারে]

জানা গিয়েছে, পর্যটনমন্ত্রীর অ্যালবামে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়। আগামী বছর পয়লা জানুয়ারি পুরো অ্যালবামটি মুক্তি পাবে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারায় অ্যালবামের শ্যুটিং করেছেন গৌতম দেব। মন্ত্রী জানিয়েছেন, গানের অ্যালবামের এডিটিংয়ের কাজ শুরু হয়েছে। অ্যালবামের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানা গিয়েছে, গৌতম দেব কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষক অনিন্দ্য মজুমদারের কাছে গান শেখা শুরু করেন। তারপরই পূর্ণাঙ্গ অ্যালবাম তৈরি ভাবনা মাথায় আসে। অবশেষে যা সাফল্যের মুখ দেখতে চলেছে।

[আরও পড়ুন: করোনা আক্রান্ত ‘কুমারী’, মালদহ রামকৃষ্ণ মিশনের ঐতিহ্যবাহী পুজো নিয়ে অনিশ্চয়তা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.