Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে গুলির লড়াই, খতম ৬ তালিবান জঙ্গি

পাকিস্তান এবার স্বযং পুড়ে মরছে সন্ত্রাসের দাবানলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ১১:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ১১:২৬

options
link
পাকিস্তানে গুলির লড়াই, খতম ৬ তালিবান জঙ্গি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বে সন্ত্রাসবাদের উৎস ও চারণভূমি রূপে পরিচিত পাকিস্তান এবার স্বযং পুড়ে মরছে সন্ত্রাসের দাবানলে। তাই ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া পরিস্থিতি সামলাতে জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে সে দেশের পুলিশ ও সেনাবাহিনী। বুধবার, পাকিস্তানের মুলতান শহরে, এমনই এক অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে নিকেশ হয় ছয় তালিবান জঙ্গি। পাক পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গিরা, জামাত-উর-অহরার নামের তালিবান জঙ্গিগোষ্ঠীর এক শাখা সংগঠনের সদস্য। গত সোমবার থেকে পাকিস্তানে সংঘটিত বেশ কয়েকটি বিস্ফোরণের পিছনে হাত ছিল ওই জঙ্গিগোষ্ঠীর।

(যুদ্ধে বাজিমাত করবে বায়ুসেনার নজরদারি বিমান ‘নেত্র’)

প্রসঙ্গত, আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে ইসলামিক  জঙ্গিদের বহুদিন ধরে মদত জুগিয়ে এসেছে পাকিস্তান। কুখ্যাত পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাক আর্মি তালিবান, জৈশ-এ-মহম্মদ ও লস্কর-ই-তৈবার মত জঙ্গিসংগঠনগুলিকে অর্থ ও প্রশিক্ষণ যুগিয়ে যাচ্ছে। এ নিয়ে ভারত ও আফগানিস্তান ক্রমাগত অভিযোগ জানিয়ে গেলেও, কোনও পদক্ষেপ নেয়নি পাক প্রশাসন। সম্প্রতি, জঙ্গিদের মদত দেওয়ার বিরুদ্ধে পাকিস্তানকে হুশিয়াঁর করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান, মত প্রাক্তন CIA কর্তার

ভারতের ক্ষেত্রে শাপে বরই হবেন ট্রাম্প, অভিমত মুকেশ আম্বানির

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.