Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এই স্মার্টফোনে মিলবে 6 GB RAM

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে লে-ইকো দু’টি সেকেন্ড জেনারেশন স্মার্টফোন প্রকাশ্যে আনল৷ লে ২ ও লে ম্যাক্স ২ মডেল দু’টির বিক্রি শুরু হল ভারতে৷ ফ্লিপকার্ট ও লেমল ডট কম ওয়েবসাইটে মডেল দু’টির বিক্রি শুরু হবে চলতি মাস থেকেই৷ লে ম্যাক্স ২ মডেলটির কথা আলাদা করে বলতেই হয়৷ দেশের বাজারে এই প্রথম ৬ জিবি … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/lifestyle/leeco-le-2-le-max-2-launched-in-india-price-specifications/pid/4774/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "এই স্মার্টফোনে মিলবে 6 GB RAM"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৯, ১৬:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৯, ১৬:৩৫

options
link
এই স্মার্টফোনে মিলবে 6 GB RAM zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে লে-ইকো দু’টি সেকেন্ড জেনারেশন স্মার্টফোন প্রকাশ্যে আনল৷ লে ২ ও লে ম্যাক্স ২ মডেল দু’টির বিক্রি শুরু হল ভারতে৷ ফ্লিপকার্ট ও লেমল ডট কম ওয়েবসাইটে মডেল দু’টির বিক্রি শুরু হবে চলতি মাস থেকেই৷

লে ম্যাক্স ২ মডেলটির কথা আলাদা করে বলতেই হয়৷ দেশের বাজারে এই প্রথম ৬ জিবি র‍্যামের ফোন নিয়ে এল লে-ইকো৷ ৬ জিবি র‍্যামের পাশাপাশি ৬৪ জিবি ইন্টারনাল মেমোরিও রয়েছে এই মডেলে৷ দাম ২৯,৯৯৯ টাকা৷  এই ফোনেরই আরেকটি ভেরিয়েন্ট ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি-সম্পন্ন মডেলটির দাম ২২,৯৯৯ টাকা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরেকটি মডেল লে ২-এর দাম খানিকটা কম, ১১,৯৯৯ টাকা৷ দুটি মডেলেই অ্যান্ড্রয়েডের সর্বশেষ মার্শমেলো আপডেট মিলবে৷ লে ২ মডেলের স্ক্রিন ৫.৫ ইঞ্চির৷ ব্যাটারি ৩০০০ এমএএইচ-এর৷ এ দেশে ফোর-জি এলটিই সাপোর্ট করবে, অন্যান্য দেশে ভো-এলটিই সাপোর্টেড৷

লে ম্যাক্স ২ মডেলে স্ক্রিন ৫.৭ ইঞ্চির৷ রয়েছে সুপার রেটিনা ডিসপ্লে, কুইক চার্জ অপশন ও ২১ এমপি রিয়ার ক্যামেরা৷ এই রেঞ্জের মডেলে যে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজির সুবিধা মিলবে সেটা আলাদা করে বলে দিতে হয় না৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

le-eco-3

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.