Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

দগ্ধ বৃদ্ধা পড়ে রইলেন উদ্যানে, দর্শক প্রতিবেশী

মানবিকতা কোথায় এই শহরের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৯:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৯:০১

options
link
দগ্ধ বৃদ্ধা পড়ে রইলেন উদ্যানে, দর্শক প্রতিবেশী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অমানবিক শহর কলকাতা৷ চোখের সামনে দগ্ধ অবস্থায় পড়ে রইলেন সত্তরোর্ধ বৃদ্ধা৷ ১০০ ডায়াল করে পুলিশের অপেক্ষায় দর্শক হয়ে দাঁড়িয়ে থাকল প্রতিবেশীরা৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে যাদবপুর থানার বিজয়গড় এলাকার নেতাজি শিশু উদ্যানে৷

ভাঙড়ে উসকানি দিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি তৃণমূলের

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃত মহিলার নাম কল্পনা বর্ধন (৭২)৷ ১/৭৯এ, বিজয়গড়ের বাসিন্দা তিনি৷ জানা গিয়েছে বয়স বাড়ার ফলে নানা অসুখে ভুগতেন মহিলা৷ স্বামী জীবন বর্ধনও আগেই প্রয়াত হয়েছেন৷ এই সমস্ত কারণের জন্যই মানসিক অবসাদে ভুগতেন তিনি৷ সেই জন্যই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে বৃদ্ধা আত্মহত্যার চেষ্টা করেন বলে অনুমান পুলিশের৷

Old-woman

বাবা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

সকালে জ্বলন্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্যানে পড়ে থাকতে দেখেন আশেপাশের বাসিন্দারা৷ দগ্ধ বৃদ্ধাকে দেখেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউ৷ শুধু ১০০ ডায়াল করে পুলিশে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পৌঁছে কল্পনাদেবীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসাপাতালে নিয়ে যায় যাদবপুর থানার পুলিশ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি৷ তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলা, বাড়ছে মৃতের সংখ্যা

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.