Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

পাঁচ নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ গ্রহণ করলেন পাঁচ বিচারক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ১৫:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ১৫:৫০

options
link
পাঁচ নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট zoom

সংবাদ প্রতিদিন ডেস্ক: শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ গ্রহণ করলেন পাঁচ বিচারক৷ এদিন শপথবাক্য পাঠ করেন মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কে কৌল, কেরল হাই কোর্টের প্রধান বিচারপতি মোহন সান্তনাগৌড়া, কর্ণাটক হাই কোর্টের প্রধান বিচারপতি এসএ নাজীর, রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি নবীন সিনহা ও ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা৷ পাঁচ নতুন বিচারপতিদের নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা দাড়াল ২৮৷ যদিও প্রধান বিচারপতি-সহ দেশের সর্বোচ্চ আদালতে মোট ৩১ জন বিচারপতি থাকার কথা৷

চলতি সপ্তাহের শুরুতে সুপ্রিম কোর্টের বিচারপতি পদের নিযুক্তিপত্রে সই করেছিলেন৷ এ বছরের শেষের দিকেই প্রধান বিচারপতি জে এস খেহর, বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ও প্রফুল্ল চন্দ্র পন্থ অবসর নেবেন৷ দেশের সর্বোচ্চ আদালতে বিচারকদের অপর্যাপ্ত সংখ্যা ও নিয়োগ প্রক্রিয়ায় ক্রমাগত জটিলতাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি টিএস ঠাকুর৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.