সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচের দায়িত্ব নিয়ে প্রথমবারই রিয়ালকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন৷ মরশুমের শেষে আপাতত বিরতিতে তিনি৷ আর সেই ফাঁকেই ভারতে পা রাখলেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান৷
না, কোনও চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে বা আইএসএল দলের কোচ হিসেবে নয়, একটি কোম্পানির বিজ্ঞাপনের জন্য এদেশে এসেছেন ১৯৯৮-র বিশ্বজয়ী দলের সদস্য৷ বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে সস্ত্রীক পা রাখা মাত্র শয়ে শয়ে ভক্তরা ঘিরে ধরেন তাঁকে৷ এমন ফুটবল তারকাকে তো আর রোজ রোজ দেখা যায় না৷ ভিড় সামলে পুলিশরা জিদান ও তাঁর বেটার হাফ ভেরোনিকেকে গাড়িতে তুলে দেন৷ গত মে মাসে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি রিয়েল এস্টেট গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন জিদান৷ কানাকিয়া প্যারিস নামের প্রজেক্টটির প্রচারে দেখা যাবে তাঁকে৷ জিদান বলেন, “কানাকিয়া গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারায় ভাল লাগছে৷ আমাদের একসঙ্গে এখানে আনার জন্য পিএমজি-কে ধন্যবাদ৷”

এর আগে টাটার নতুন গাড়ির বিজ্ঞাপনে দেখা গিয়েছে বার্সা স্ট্রাইকার লিও মেসিকে৷ এবার ভারতীয় কোম্পানির সঙ্গে কাজ করতে দেখা যাবে আরেক বিশ্বমানের ফুটবলারকে৷ জিদানকে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কোম্পানিটি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন