Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

মায়ানমারের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ফের ক্ষমতায় সু কি’র দল

রাখাইনে রোহিঙ্গাদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠলেও পাত্তা দিচ্ছে না নির্বাচন কমিশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২০, ১৭:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২০, ১৭:১১

options
link
মায়ানমারের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ফের ক্ষমতায় সু কি’র দল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা মতোই বিরোধীদের পরাজিত করে ফের মায়ানমারের ক্ষমতায় ফিরছে আং সান সু কি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (NLD)। এখনও পর্যন্ত সরকার গঠনের জন্য ডাক না পেলেও মায়ানমার সংসদের নিন্মকক্ষের ৪২৫টি আসনের মধ্যে ৩৪৬টিতে জয়ী হয়েছে তারা। তিন কোটি ৭০ লক্ষ ভোটারের মধ্যে বেশিরভাগই তাদের পক্ষে সমর্থন দিয়েছে। যদিও রোহিঙ্গা ও রাখাইন প্রদেশের বিভিন্ন জনগোষ্ঠীকে ভোট দিতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। যদিও এই অভিযোগকে গুরুত্ব দেয়নি মায়ানমারের নির্বাচন কমিশন।

শুক্রবার মায়ানমারের জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত সবকটি আসনের ফল প্রকাশ না হলেও বিরোধীদের ধরাশায়ী করে আং সান সু কি’র দল ৩৪৬টি আসনে জয়ী হয়েছে। সরকার গঠনের জন্য দরকারি ৩২২টি আসনের থেকে ২৪ বেশি আসন পেয়েছে তারা। এর ফলে তারাই ফের ক্ষমতায় আসীন হচ্ছে। এদিকে এই খবর পাওয়ার পরেই মায়ানমারের বিভিন্ন এলাকায় এখন থেকে জয়ের আনন্দে মেতে উঠেছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির কর্মী-সমর্থকরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ে বিপর্যস্ত ইথিওপিয়া, মৃত অসংখ্য নাগরিক]

মায়ানমারে ৫০ বছর ধরে সামরিক শাসন চলার পরে ২০১১ সালে তার অবসান হয়। দীর্ঘদিন ধরে গৃহবন্দি থাকার পর মুক্তি পান গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আং সান সু কি (Aung San Suu Kyi)-ও। এরপর ২০১৫ সালে প্রথমবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে। ওই নির্বাচনে দেশের ৪২৫টি আসনের মধ্যে রেকর্ডসংখ্যক ৩৯০টি আসন পেয়ে জয়ী হয় আং সান সু কি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। কিন্তু, বিদেশি নাগরিককে বিয়ে করার মায়ানমারের প্রধানমন্ত্রী পদে বসতে পারেননি সু কি। তার বদলে নতুন পদ তৈরি করে তাঁকে স্টেট কাউন্সিলর বানানো হয়। এবার নির্বাচনে জয়ী হয়েও তাঁকে সেই পদে বসতে হবে।

[আরও পড়ুন: লিবিয়ার খোমস উপকূলে ভয়াবহ নৌকাডুবি, মৃত কমপক্ষে ৭৪ জন শরণার্থী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.