Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ভোটার তালিকায় নামই নেই, ক্ষোভ উগরে দিলেন এই তারকা

সেলেবদের ভিড়ে জমজমাট ভোটগ্রহণ কেন্দ্র...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ১৪:১৭

options
link
ভোটার তালিকায় নামই নেই, ক্ষোভ উগরে দিলেন এই তারকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কমঙ্গলবার ছিল বৃহন্মুম্বই পুরনিগমের ভোট। ভোটগ্রহণ ঘিরে সকাল থেকেই বিভিন্ন বুথে ভিড় ছিল সেলেব্রিটিদের। শচীন তেণ্ডুলকর, শাহরুখ খান, রণবীর সিং, অনুষ্কা শর্মা-কে ছিলেন না এই তালিকায়। ভোট দেন সকলেই। কিন্তু বিপত্তি হয় বরুণ ধাওয়ানের। ভোট দিতে গিয়ে দেখেন ভোটার লিস্টে নামই নেই তাঁর। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পেরে বেশ আশাহত এই বলিউড তারকা।

sach_web

Advertisement

সকাল সকাল ভোট দিতে এসেছিলেন বরুণ। কিন্তু পোলিং অফিসাররা ভোটার লিস্টে কোথাও তাঁর নামই খুঁজে পাননি। বরুণ নিজেও বেশ কয়েকবার তালিকাটিতে চোখ বোলান। অগত্যা ভোট না দিয়েই ফিরতে হয় ২৯ বছর বয়সী এই বলিউড তারকাকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

VOTEWEB

পরে সংবাদসংস্থা ANI কে তিনি জানান, “ঘটনাটি আমার কাছে অদ্ভূত লাগল! গতবারও আমি ভোট দিয়েছি। অথচ এবার ভোটার তালিকায় আমার নামটাই নেই।” তিনি নির্বাচন কমিশনে যাওয়ার কথাও বলেন। তবে বরুণ এবছর ভোট দিতে না পারলেও, সকলে যেন নিজের ভোটটি দেন, তার অনুরোধ করেন।

varu_web

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.