Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

হাই রোডের ধারে উদ্ধার যুবকের দগ্ধ মৃতদেহ

দিন তিনেক আগেই এই মৃত্যু বলে অনুমান পুলিশের

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৪, ১৮:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৪, ১৮:২০

options
link
হাই রোডের ধারে উদ্ধার যুবকের দগ্ধ মৃতদেহ zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  হাই রোডের ধার থেকে উদ্ধার হল এক যুবকের পোড়া, নগ্ন মৃতদেহ। পুলিশের অনুমান, দিন তিনেকের পুরনো এই মৃতদেহটি। বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কল্যাণী হাই রোড সংলগ্ন বন্দিপুর বিলের ধার থেকে দেহটি উদ্ধার হয়।

দুপুরের পর থেকেই পথচারীদের নাকে দুর্গন্ধ আসছিল। বিকেলের পর থেকে সে গন্ধ আরও প্রকট হয়। তাঁরাই মৃতদেহটি রাস্তায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের অনুমান, মৃত ওই যুবকের বয়স তিরিশের কাছাকাছি। দিন তিনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। দেহের উপরের অংশের বেশিরভাগই পুড়ে গিয়েছে। শরীরে একাধিক ক্ষতচিহ্নও পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহের পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে বলে ঘোলা থানার পুলিশ জানিয়েছে।

হাতে গন্ধের ভয়ে পেঁয়াজ, রসুন কাটবেন না! হয় নাকি?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.